Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » টফি-তে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইলো বাকি দশ’ !
    খবর

    টফি-তে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইলো বাকি দশ’ !

    July 15, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : দেশের শীর্ষ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি-তে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইলো বাকি দশ’-এর প্রিমিয়ার হয়েছে। দর্শকদের স্ক্রিনে আকৃষ্ট করে রাখার মত রোমাঞ্চকর এক খুন-রহস্যের গল্প নিয়ে হাজির হওয়া এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা।

    রইলো বাকি দশ ওয়েব সিরিজটির গল্প দর্শকদের এক দারুণ নাটকীয়তার মুখোমুখি করবে। শাহাজাদা শহিদের লেখা এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। দশ পর্বের এই সিরিজটিতে অভিনয় করেছেন এফএস নাঈম, অর্চিতা স্পর্শিয়া, জিয়াউল রোশান ও শতাব্দী ওয়াদুদ। গল্পের রোমাঞ্চকর মোড় ও দুর্দান্ত নাটকীয়তায় পরিপূর্ণ এই সিরিজটি নিশ্চিতভাবেই দর্শকদের পছন্দের তালিকায় থাকতে যাচ্ছে।

    যে কোন মোবাইল নেটওয়ার্ক থেকে টফি-এর প্রিমিয়াম ক্যাটাগরির এই ওয়েবসিরিজটি মাত্র ২০ টাকায় উপভোগ করা যাবে। ১৫ দিন মেয়াদি এই প্যাকেজের অধীনে মোবাইল নেটওয়ার্ক নির্বিশেষে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে দর্শকরা রইলো বাকি দশ উপভোগ করতে পারবেন।

    টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘রইলো বাকি দশের টান টান উত্তেজনার গল্প দর্শকদের নড়েচড়ে বসতে বাধ্য করবে। সাশ্রয়ী প্যাকেজের মাধ্যমে দর্শকরা এই ওয়েবসিরিজটি উপভোগ করার সময় সর্বোচ্চ মানের স্ট্রিমিং অভিজ্ঞতা পাবেন বলে আশা করছি। টফি তার দর্শকদের জন্য নিয়মিত ও মানসম্পন্ন বিনোদনমূলক কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

    রইলো বাকি দশের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এফএস নাঈম বলেন, ‘মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় এত গুণী সব অভিনয়শিল্পীদের কাজ করা অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি আশাবাদী যে খুন-রহস্যে মোড়া টান টান উত্তেজনার গল্পের রইলো বাকি দশ সবাই দারুণভাবে উপভোগ করবেন।’

    অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে, আইওএস ব্যবহারকারীরা অ্যাপ-স্টোর থেকে ও স্যামসাং টিভি ব্যবহারকারীরা টিজেন অ্যাপ স্টোর থেকে সহজেই টফি ডাউনলোড করে নিতে পারবেন।

    বিস্তারিত জানতে ভিজিট করুন টফির অফিশিয়াল ওয়েবসাইট- https://toffeelive.com/home

    টপি বিনোদন রইলো বাকি দশ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসারাদেশে ১২ ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে
    Next Article এবার বাজার মাতাবে অনারের এআই ফোন !

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.