Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলল বিটিআরসি
    খবর

    টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলল বিটিআরসি

    October 8, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : শর্ট ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শিগগিরই গুগল ও ফেসবুকের সঙ্গে এ বিষয়ে বৈঠক হবে হবে বলেও জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

    মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি।

    মোবাইল অপারেটরদের দেয়া তথ্যমতে, ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করেন ৫ কোটি বাংলাদেশি। এছাড়া ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। আর বিনোদন থেকে শুরু করে তথ্য খুঁজতে ব্যবহৃত হয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন-গুগল।

    তবে কার্যক্রম পরিচালনা করলেও এসব প্লাটফর্মের কোনোটিরই ডাটা সেন্টার নেই বাংলাদেশে। দীর্ঘদিন ধরে ডাটা সেন্টার স্থাপনে এই তিন প্লাটফর্মকে চাপ দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি টিকটককে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বিটিআরসি।

    বিটিআরসি চেয়ারম্যান বলেন, টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলা হয়েছে। ডাটা সেন্টার স্থাপন নিয়ে আলোচনা হবে ফেসবুক ও গুগলের সঙ্গেও।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে, সাবেক সভাপতি ও ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী, তথ্যপ্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ।

    টিকটক ডেটা সেন্টার বিটিআরসি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসংশোধন জরুরি, বাতিল নয়: সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে বিশেষজ্ঞরা
    Next Article দেড় মিটার পানিতে ৩০ মিনিটের সুরক্ষা : ভিভো ভি৪০ ফাইভজি

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.