Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » দেড় মিটার পানিতে ৩০ মিনিটের সুরক্ষা : ভিভো ভি৪০ ফাইভজি
    খবর

    দেড় মিটার পানিতে ৩০ মিনিটের সুরক্ষা : ভিভো ভি৪০ ফাইভজি

    October 8, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

     ডিজিটাল বার্তা ডেস্ক: হঠাৎ বৃষ্টিতে স্মার্টফোন ভিজে যাওয়ার মতো সমস্যা সমাধান নিয়ে এলো ভিভো। দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি। টানা ত্রিশ মিনিট ভিজলেও স্মার্টফোনটির কিছু যাবে আসবে না!

    আইপি৬৮ এবং আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স প্রযুক্তি রয়েছে ভিভো ভি৪০ ফাইভজিতে। এতে বৃষ্টির পানিতে ভেজা শুধু নয়, পানিতে পড়ে গেলেও নীরব হবে না ভিভো ভি৪০ ফাইভজি। দেড় মিটার মিঠা পানিতে ত্রিশ মিনিট পর্যন্ত ডুবে গেলেও সরব থাকবে স্মার্টফোনটি।

    ৬ অক্টোবর থেকে ভিভো যেকোনো শো-রুম বা ইস্টোর থেকে সংগ্রহ করা যাবে নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি। স্মার্টফোনটিতে রয়েছে জাইসের ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা লেন্স, জাইস সিনেম্যাটিক পোর্ট্রেট ভিডিও, জাইস স্টাইল বোকেহ, জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট, ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রিডি কার্ভড ডিসপ্লে, ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি, ৮০ ওয়াটের ফ্লাশ চার্জার এবং আইপি৬৮ এবং আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স প্রযুক্তি।

    ভিভো-জাইস এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের যৌথ প্রচেষ্টায় প্রথমবারের মতো ভি সিরিজে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে জাইসের লেন্স। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস ১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে। ভিভোর সবচেয়ে স্লিম ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি। পুরুত্ব মাত্র ৭.৫৮ মি মি এবং ওজন মাত্র ১৯০ গ্রাম।

    ১২ জিবি র‌্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজিতে। ব্যাকসাইডে রয়েছে গ্লাস ব্যাককভার ম্যাটেরিয়াল এবং লক আনলকের জন্য ডিসপ্লেতেই রয়েছে ইনডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাক সাইডে জেমিনি রিং ডিজাইনের ক্যামেরা মডিউলের সাথে দুইটি রঙে পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজি। একটি নেবুলা পার্পল এবং অপরটি মুনলাইট হোয়াইট।

    ভি৪০ ফাইভজি দাম পড়বে ৬২ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি কিনলেই গিফট হিসেবে থাকছে রিরো ডব্লিউ১ প্রো স্মার্ট ওয়াচ, যার দাম ৪ হাজার ৭৯৯ টাকা। সাথে আরো থাকছে এক্সক্লুসিভ গিফট প্যাক ও পোস্টার কার্ড। অফারটি চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

    নতুন স্মার্টফোন ভিভো ভিভো ভি৪০ ফাইভজি ভিভোর ভি সিরিজ স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলল বিটিআরসি
    Next Article স্পিড হিসেবে ইন্টারনেট বিক্রির অফার গ্রামীণফোনের

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.