Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » টিকটক ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই মিলবে পছন্দের ভিডিও
    অন্যান্য

    টিকটক ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই মিলবে পছন্দের ভিডিও

    April 4, 2023
    টিকটক ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই মিলবে পছন্দের ভিডিও
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এর ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট রিকমেন্ড করতে একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা  টিকটকের ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করতে পারবে। রিকমেন্ড করা কোন কনটেন্ট ব্যবহারকারীদের যদি তাদের জন্য অপ্রাসঙ্গিক মনে হলে, ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করে সেক্ষেত্রে নতুন কনটেন্ট দেখতে পারবেন।

    কনটেন্ট, ক্রিয়েটর, কমিউনিটি এবং প্রোডাক্ট – এমন প্রতিটি ক্ষেত্রেই প্লাটফর্মটি ভিন্নতা এনেছে এর ‘ফর ইউ’ ফিড ফিচারটির মাধ্যমে। তবে, অনেক সময় রিকমেন্ড করা কনটেন্ট বা ভিডিও   ব্যবহারকারী ব্যক্তিদের কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয়। অথবা কনটেন্টটি পছন্দ অনুযায়ীও হয় না। এই বিষয়টি ভেবেই, এবার টিকটক ব্যবহারকারীদের জন্য ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করার সুবিধাটি এনেছে যা অ্যাপটিতে সাইন আপ করার সাথে সাথেই দেখা যায়।

    এই ফিচারটির কারনে ব্যবহারকারীরা দেখানো কনটেন্টগুলোকে নানাভাবে নিয়ন্ত্রন করতে পারবে। যেমন- হ্যাশট্যাগ বা বাক্য দিয়ে তৈরি করা ভিডিও ফর ইউ’ ফিডে ফিল্টার করা যাবে।ভবিষ্যতে  ফিল্টার করা এই ভিডিও নির্মাতার কনটেন্ট বা ব্যবহৃত নির্দিষ্ট শব্দও এড়িয়ে যাওয়া যাবে।

    আনন্দদায়ক অভিজ্ঞতা দেয়ার জন্য এবং একই সাথে প্ল্যাটফর্মটিকে সুরক্ষিত রাখতে টিকটক ক্রমাগত কাজ করে যাচ্ছে। টিকটকের এমন কিছু পদক্ষেপগুলো হল – টিকটকের নিয়মের সাথে সাংঘর্ষিক এমন কনটেন্ট অপসারণ, অনুপযুক্ত কনটেন্টকে ‘ফর ইউ’ ফিডের জন্য অযোগ্য করা, নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কনটেন্ট  কম  রিকমেন্ড করা এবং কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট জন্য বিষয়বস্তু ফিল্টার করা।

    মানুষ প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবে নিজেদের প্রকাশ করতে চায়। জীবনের কঠিন সময়ে নিজেকে প্রকাশ বা কিছু অভিজ্ঞতা করার ইচ্ছা অন্য সময়ের চেয়ে ভিন্ন হতে পারে। এমন সব দিক ভেবে , টিকটক নেতিবাচক বিষয়বস্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলে এবং শিক্ষামূলক বিষয়বস্তুকে তুলে ধরে।

    গতবছরে টিকটক এর সিস্টেমে সর্বমোট ১৫টি আপডেট এনেছে এবং এর পাশাপাশি নানা ভাষাভাষীদের সুবিধার জন্যও কাজ করেছে। এই কার্যক্রমটি পরিচলনার জন্য যুক্ত থাকে প্লাটফর্মটির  ট্রাস্ট, সেফটি ও প্রোডাক্ট টিম। এই কাজটির পেছনে পরামর্শক হিসেবে থাকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এবং বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডিজিটাল ওয়েলনেস ল্যাব। প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা দেয়ার জন্য কনটেন্টের মধ্যে ভিন্নতা থাকা প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখেই টিকটক এর সকল প্রচেষ্টা অব্যাহত রাখছে।

    টিকটক
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশের বাজারে এলো সেগমেন্ট-সেরা আপগ্রেড সহ রিয়েলমি সি৫৫
    Next Article ইউরোপিয়ান বিজনেস ম্যাগাজিনে চ্যাটবট প্ল্যাটফর্মের তালিকায় শীর্ষে রিভ চ্যাট

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.