Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঢাবি তে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর ১ম ক্যাম্পেইন (ভিডিওসহ)
    খবর

    ঢাবি তে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর ১ম ক্যাম্পেইন (ভিডিওসহ)

    April 6, 2023
    ঢাকা বিভাগে বিগের ১ম ক্যাম্পেইন অনুষ্ঠিত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA) আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ এর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন ক্যাম্পেইন আয়োজন করা হয়।

    ঢাকা ইউনিভার্সিটি এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ডিইউইডিসি) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ। উক্ত ক্যাম্পেইনে বিগ ২০২৩ এর ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বিগ ২০২৩ এর মূখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী।

    আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন আইডিয়া প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, যে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এ পরিণত হবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং সেই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইডিয়া প্রকল্প। তিনি বলেন, যে সারা বাংলাদেশে উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে ক্যাম্পেইন চলমান রেখেছে আইডিয়া। তিনি আরো বলেন, যে শুধু অনুদান প্রদানই নয় মেন্টরিং, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ইত্যাদি ক্ষেত্রে সাপোর্ট করছে আইডিয়া প্রকল্প। সবশেষে তিনি সকলকে বিগ ২০২৩ এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ তরুণদের নতুন নতুন উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেন। তিনি বলেন, যে অধিকাংশ স্টার্টআপরা ব্যার্থ হয় স্টার্টআপদের সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে। তিনি বলেন, যে বাংলাদেশে উদ্যোক্তাদের যে যাত্রা গত কয়েকবছর ধরে শুরু হয়েছে সেটা গত ৫০ বছরে দেখা যায়নি। তিনি আরো বলেন, যে বাংলাদেশের তরুণরা বর্তমানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি করছে যা অত্যন্ত গর্বের বিষয়।

    উক্ত অনুষ্ঠানে বিগ ২০২৩ এর সহযোগী সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, আইডিয়া প্রকল্পের পরামর্শক ও বিগ ২০২৩ এর টেকনোলজি বিষয়ক সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, আইটি সেবা ও সাপোর্ট বিষয়ক পরামর্শক মো: মমিনুল ইসলাম সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    তরুণ প্রজন্ম, উদ্ভাবক, উদ্যোক্তা বা স্টার্টআপদের পথযাত্রাকে সহজ করতে আইডিয়া প্রকল্প কর্তৃক ২০১৯ সাল থেকে দেশের উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য সর্ববৃহৎ এই উদ্যোগ আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২১ এর সফল আয়োজনের পর ২০২৩ সালে তৃতীয়বারের মতো বিগ আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতায় আগ্রহীগণ আগামী ২২ এপ্রিল ২০২৩ এর মধ্যে তাদের আইসিটি ভিত্তিক উদ্যোগ নিয়ে অনলাইনে (www.big.gov.bd) আবেদন করতে পারবেন।

    সম্ভাবনাময় আবেদনসমূহ নির্বাচন করে তিন দিনব্যাপী বুটক্যাম্পের পর সেরা ৫১ টি স্টার্টআপ নির্বাচন করা হবে। পরবর্তীতে, চূড়ান্ত পর্যায়ে অভিজ্ঞ বিচারকদের বিবেচনায় সেরা একটি স্টার্টআপকে দেয়া হবে ১ কোটি টাকা অনুদান। বাকি ৫০ টি স্টার্টআপের প্রত্যেকটিকে দেয়া হবে ১০ লক্ষ টাকা করে অনুদান। এছাড়াও স্টার্টআপদের জন্যে বিনিয়োগ, বিশেষ সম্মাননা সনদ, মেন্টরিং-সহ নানা প্রকার সুযোগ থাকছে বিগ ২০২৩ আয়োজনে। তরুণ, উদ্ভাবনী শক্তিতে উজ্জীবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও সকল শ্রেণি-পেশার মানুষের জন্য বিগ একটি অনন্য উদ্যোগ যার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “DARE TO STAND BIG.”

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে বিগ ২০২৩ কে ঘিরে তরুণ প্রজন্মের উচ্ছ্বাসের একটি বহিঃপ্রকাশ।

    আইডিয়া প্রকল্প ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকাশ্মীর ট্যুরসহ গ্রাহকদের জন্য ইনফিনিক্সের একাধিক ঈদ উপহার
    Next Article ৮ হাজার টাকায় স্মার্টফোন আনল নকিয়া

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.