Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » নাইট ফটোগ্রাফিসহ উন্নত প্রযুক্তি নিয়ে বাংলাদেশের বাজারে টেকনো ক্যামন ২০ সিরিজ
    খবর

    নাইট ফটোগ্রাফিসহ উন্নত প্রযুক্তি নিয়ে বাংলাদেশের বাজারে টেকনো ক্যামন ২০ সিরিজ

    June 29, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো, বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তার বহুল প্রতিক্ষিত টেকনো ক্যামন ২০ সিরিজ। এই সিরিজে থাকছে দুটি মডেল- ক্যামন ২০ প্রো এবং ক্যামন ২০। আগামী দিনের গ্রাহকদের কথা মাথায় রেখে দুটি মডেলই তৈরি করা হয়েছে মোবাইল ইন্ডাস্ট্রির প্রথম ক্যামন পাজল ডিকনস্ট্রাকশনিস্ট ডিজাইনে। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

    ক্যামন ২০ প্রো এবং ক্যামন ২০ মোবাইল দুটির দারুণ একটি বৈশিষ্ট্য হলো, দুটি ফোনেই ৬৪ মেগাপিক্সেল আরজিবিডাব্লিউ সেন্সর সমৃদ্ধ নাইট পোট্রেট ক্যামেরা সংযুক্ত। এই ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা কম আলোর চ্যালেঞ্জ মোকাবেলা করে অসাধারণ স্বচ্ছতা এবং প্রাণবন্ত রঙের দারুণ সব ছবি তুলতে সক্ষম হবেন। এছাড়াও এই সিরিজের সব ফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার দ্বারা ফোন ব্যবহারকারী নিজের অসাধারণ সব ছবি তুলতে পারবেন ন্যাচারাল বিউটি ইফেক্ট ও দারুণ ডিটেইলিংয়ে।

    ক্যামন ২০ প্রো ফোনটি ৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ প্রসেসর আর ক্যামন ২০ ফোনটি হেলিও জি৮৫ প্রসেসর সমৃদ্ধ। দুটি ফোনেই রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ, যা ব্যবহারকারীকে বিভিন্ন মাল্টিমিডিয়া ফাইল সংরক্ষণ সহ ভালো পারর্ফম্যন্সে সহায়তা করবে।

    অ্যান্ড্রোয়েড ১৩-এর সঙ্গে টেকনোর হাইওএস ১৩ ইউজার ইন্টারফেসের কারণে, ক্যামন ২০ ফোনটি আপনাকে দেবে বিরতিহীন ব্যবহার বান্ধব এক দারুণ অভিজ্ঞতা। আইপি ফিফটিথ্রি রেটিং সমৃদ্ধ এই ফোন আপনাকে সীমিত আকারে ধুলা ও পানি থেকে সুরক্ষা দেবে। পাওয়ার ব্যাকআপের জন্য, দুটি ফোনেই ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

    ক্যামন ২০ ফোনটি পাওয়া যাবে প্রিডন ব্ল্যাক, সেরিনিটি ব্লু (ম্যাজিক স্কিন) ও গ্লেসিয়ার গ্লো কালারের সাথে এবং ক্যামন ২০ টুয়েন্টি প্রো ফোনটি পাওয়া যাবে দুটি – সেরিনিটি ব্লু ও প্রিডন ব্ল্যাক কালারে। দুটি মডেলের দাম বিবেচনায়- ক্যামন ২০ প্রো’র দাম ভ্যাট ছাড়া পড়বে বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার ৯৯০ টাকা এবং ক্যামন ২০ দাম ভ্যাট ছাড়া ১৯ হাজার ৯৯০ টাকা। মূল্য, কর্মক্ষমতা ও অসাধারণ ছবির জন্য মডেল দুটি বাংলাদেশি মোবাইল ব্যবহারকারীদের জন্য আদর্শ হবে বলেই ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদারাজে ৫২% মূল্যহ্রাসে ফ্ল্যাশ সেলস শুরু জনপ্রিয় ব্র্যান্ড টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচের!!
    Next Article ভিভোর ফটোগ্রাফি প্রতিযোগিতা: রয়েছে আকর্ষণীয় উপহার

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.