Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » নিয়ম ভেঙে জাতীয় লাইসেন্স : বিটিআরসির নীরব কেলেঙ্কারি?
    খবর

    নিয়ম ভেঙে জাতীয় লাইসেন্স : বিটিআরসির নীরব কেলেঙ্কারি?

    April 26, 2025
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কঠোর নিয়মকানুনই যেন শুধু কাগজে-কলমে! বাস্তবে এক ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত’ প্রতিষ্ঠানের জন্য সব নিয়মের বাঁধ ভেঙে দিল বিটিআরসি।

    আল আওয়াফ টেকনোলজিস লিমিটেডের হাতে জাতীয় ক্যাটাগরির আইএসপি লাইসেন্সের নীতিগত অনুমোদন তুলে দেয়ার ঘটনায় তৈরি হয়েছে তীব্র প্রশ্ন।

    কীভাবে ভাঙা হলো নিয়মের প্রাচীর?

    ২০২৩ সালে বিটিআরসি ঢাকঢোল পিটিয়ে চালু করেছিল লাইসেন্স ইস্যু অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস)। ঘোষণা এসেছিল—হার্ডকপিতে আবেদন নিষিদ্ধ; কেবল অনলাইনেই গ্রহণ হবে সব আবেদন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কঠোরভাবে এই নিয়ম কার্যকরের কথা বলা হয়েছিল। তবে সেই ঘোষণার মাত্র ১০ দিন পরই, ১১ ফেব্রুয়ারি, আল আওয়াফ টেকনোলজিসের আবেদন গ্রহণ করা হয় পুরনো সেই হার্ডকপি মাধ্যমেই!

    কিন্তু এখানেই শেষ নয়।

    বিটিআরসির বিদ্যমান নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে—জাতীয় ক্যাটাগরিতে নতুন করে কোনো লাইসেন্স ইস্যুর সুযোগ নেই। কারণ, ইতিমধ্যেই এই ক্যাটাগরিতে নির্ধারিত সংখ্যক আইএসপি রয়েছে। তারপরও, নিয়মের ছাতাটা সরিয়ে আল আওয়াফ টেকনোলজিসের জন্য লাইসেন্সের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়।

    কাদের ঠকানো হলো এই ‘বিশেষ সুবিধায়’?
    দেশের বহু আইএসপি প্রতিষ্ঠান, যাদের হাজারো গ্রাহক রয়েছে, বছরের পর বছর ধরে জাতীয় ক্যাটাগরিতে আপগ্রেডেশনের আবেদন জমা দিয়ে অপেক্ষায় রয়েছে। তাদের আবেদন ঝুলিয়ে রেখে একেবারে নতুন আবেদনকারীকে অগ্রাধিকার দেয়া হলো।

    প্রশাসনিক স্তরের অবস্থান কী?
    বিটিআরসির এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এখনো ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ সংক্রান্ত কোনো চিঠি পাঠানো হয়নি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব স্পষ্টভাবে বলেন, “আমার টেবিলে এ ধরনের কোনো প্রস্তাব আসেনি। অনিয়মের গন্ধ পেলেই তা অনুমোদনের সুযোগ নেই।”

    স্মরণযোগ্য ঘটনা:
    এর আগে, বিসিএস নেট নামের একটি প্রতিষ্ঠানের হার্ডকপি আবেদন নেয়ার ঘটনায় বিটিআরসি নিজেই এক কর্মকর্তাকে সতর্ক করেছিল। তখন বলা হয়েছিল, এতে আবেদনকারীকে অন্যায় সুবিধা দেয়ার অবকাশ তৈরি হয়। কিন্তু এবার, নিজেদের হাতেই সেই একই অনিয়মের ছায়া ফেলে দিয়েছে বিটিআরসি।

    সূত্র: টেকশহর

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleচীনা ব্র্যান্ড ইউমিডিজির যাত্রা শুরু, বাজারে আসছে ছয়টি স্মার্টফোন
    Next Article ভবিষ্যৎ অনিশ্চয়তায় এনটিটিএন খাত, বাজার হারাচ্ছে ভারসাম্য

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.