Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » দূরবর্তী পাহাড়ি স্কুলে ই-লার্নিং—বসছে স্টারলিংক সংযোগ
    খবর

    দূরবর্তী পাহাড়ি স্কুলে ই-লার্নিং—বসছে স্টারলিংক সংযোগ

    উচ্চগতির ইন্টারনেটে শুরু হচ্ছে ডিজিটাল শিক্ষার নতুন যুগ
    December 2, 2025
    ছবি : ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি জেলার পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) তিনটি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার এক নতুন অধ্যায় সূচিত করবে।

    চুক্তির মাধ্যমে তিন জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে স্টারলিংক ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে। শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চুয়াল শিক্ষায় অংশ নিতে পারবে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারবে।

    সর্বশেষ ২৭ নভেম্বর বান্দরবন পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এবং খাগড়াছড়ি সার্কিট হাউজে পৃথক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানগুলোতে বিএসসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা পরিষদ কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বর্তমানে বিভিন্ন স্কুলে স্টারলিংক সংযোগ বসানো শুরু হয়েছে।

    বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “এই চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে সরকার দক্ষ জনগোষ্ঠী গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।”

    সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের এক নতুন অধ্যায় শুরু হলো। স্টারলিংক সংযোগের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের সুবিধা পাবে, যা পার্বত্য অঞ্চলের শিক্ষার ডিজিটাল অভিযাত্রাকে আরও শক্তিশালী করবে।

    ডিজিটাল শিক্ষা পার্বত্য চট্টগ্রাম প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বিএসসিএল স্টারলিংক সংযোগ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়
    Next Article ব্র্যাক ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক মাস্টার্স শুরু, কি কী চ্যালেঞ্জ সামনে?

    সম্পর্কিত নিবন্ধ

    দেশে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.