Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়
    অর্থ ও বাণিজ্য

    ডিজিটাল কমার্সে শ্রেষ্ঠত্বের মুকুট এবার যার মাথায়

    December 2, 2025
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দশম ব্র্যাক ব্যাংক–দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডসে ‘ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। এই অর্জন জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে দারাজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

    শেরাটন ঢাকায় অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ দারাজের হাতে পুরস্কার তুলে দেন। দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

    তিনি বলেন, “বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে চলা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সাথে এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য সত্যিই সম্মানের। দারাজে আমরা প্রতিদিন নিরলস কাজ করছি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা সহজ করা, বিক্রেতাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশের ডিজিটাল বাণিজ্য কাঠামোকে আরও শক্তিশালী করতে। এই যাত্রায় সবার আস্থা আমাদের অনুপ্রাণিত করেছে।”

    ‘ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার’ পুরস্কারের মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয় গত তিন বছরের ব্যবহারকারীর সংখ্যা, মূল্য সংযোজন এবং রাজস্ব অবদান। এসব মানদণ্ডে দারাজ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি দেখিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি দেশের ৬৪টি জেলায় কার্যক্রম সম্প্রসারণ করায় দেশব্যাপী গ্রাহকদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছানো আরও সহজ হয়েছে।

    ২০১৬ সাল থেকে অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংক–দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস দেশের আইসিটি উদ্যোক্তা ও সফল উদ্যোগগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। প্রযুক্তিখাতে অবদান ও উদ্ভাবনকে কেন্দ্র করে এবারের আয়োজন বাংলাদেশের উন্নয়নযাত্রায় প্রযুক্তির এক দশকের প্রভাবকে উদযাপন করে।

    আইসিটি পুরস্কার ই-কমার্স ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার দারাজ বাংলাদেশ ব্র্যাক ব্যাংক–দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleমোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনা
    Next Article দূরবর্তী পাহাড়ি স্কুলে ই-লার্নিং—বসছে স্টারলিংক সংযোগ

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.