Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » প্রথম প্রান্তিকে বাংলালিংকের আয় বেড়েছে ১৭.৭ শতাংশ
    খবর

    প্রথম প্রান্তিকে বাংলালিংকের আয় বেড়েছে ১৭.৭ শতাংশ

    May 5, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : ২০২৩ সালের প্রথম প্রান্তিকে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের আয় বেড়েছে। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের প্রকাশিত ২০২৩ সালের প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে বাংলালিংকের আয় আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১৭ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬২ কোটি টাকায় উন্নীত হয়েছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলালিংক। তাতে বলা হয়েছে, নেটওয়ার্কের গতি, সম্প্রসারিত কাভারেজ ও উদ্ভাবনী ডিজিটাল সেবা এই অর্জনে ভূমিকা রেখেছে। ফলে বাংলালিংক গ্রাহকেরা প্রতিনিয়ত সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা পাচ্ছেন।

    ২০২৩-এর প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি–মার্চ সময়ে সেবা থেকে বাংলালিংকের আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। ফলে টানা চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটি দুই অঙ্কের প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। এ সময় ডেটা থেকে বাংলালিংকের আয় ৩৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি চার কোটি গ্রাহকের মাইলফলকও অর্জন করেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চে প্রকাশিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিবেদন অনুযায়ী, মাসিক, প্রান্তিক ও বার্ষিক হিসাব অনুসারে বাংলালিংক দেশের অপারেটরদের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক পেয়েছে। বাংলালিংক শেষ তিন বছরে টানা ষষ্ঠবারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

    বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক দুই অঙ্কের ঘরের প্রবৃদ্ধি অব্যাহত রেখে এই বছর খুব ভালোভাবে শুরু করেছে। ধারাবাহিক এই সাফল্যের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে আমাদের ডিজিটাল অপারেটরভিত্তিক কৌশল, যার লক্ষ্য হলো, উদ্ভাবনী ডিজিটাল সেবা নিয়ে আসার মাধ্যমে নতুন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা।’

    এরিক অস আরও বলেন, ‘সারা দেশে বিস্তৃত একটি অপারেটরে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টাও এই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আমাদের বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল সেবার কারণে দেশের সব প্রান্তের কোটি কোটি গ্রাহক এখন বাংলালিংককে পছন্দের অপারেটর হিসেবে বেছে নিচ্ছেন।’

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলালিংক ডিজিটাল লক্ষ্যমাত্রার অংশ হিসেবে দেশব্যাপী ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করে সর্বোচ্চ গতির নেটওয়ার্কের অবস্থান ধরে রাখতে চায়। দেশের প্রযুক্তিগত বিকাশে অগ্রণী ভূমিকা রাখতেও প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

    বাণিজ‌্য বাংলালিংক
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleনতুন সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করলো বিসিএস
    Next Article স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের প্রথম স্মার্টফোন শাওমি রেডমি নোট ১২

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.