Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » সাশ্রয়ী মূল্যে ডুয়াল ফোরজি স্মার্টফোন নিয়ে এলো আইটেল, বিস্তারিত জানতে ক্লিক করুন।
    তথ্য প্রযুক্তি

    সাশ্রয়ী মূল্যে ডুয়াল ফোরজি স্মার্টফোন নিয়ে এলো আইটেল, বিস্তারিত জানতে ক্লিক করুন।

    April 30, 2019
    techzonetv-itel A46
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা , ৩০ এপ্রিল, ২০১৯ : ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী দামে ট্রানশন বাংলাদেশ এর জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড আইটেল বাজারে নিয়ে এলো ডুয়াল ফোর-জি স্মার্টফোন A46

    এন্ট্রি লেভেল স্মার্ট ফোন এর মার্কেটে আইটেল বর্তমানে একটি জনপ্রিয় নাম।

    আইটেল মোবাইল এর অন্যান্য সিরিজের হ্যান্ডসেট এর ব্যাপক সফলতার পর বাজারে নতুন আলোড়ন সৃষ্টি করার সকল ফিচার আছে এই নতুন স্মার্টফোনে।

    ৪জি হ্যান্ডসেট এর রেঞ্জ এ নতুন এন্ট্রি হল A46 এর, তাও আবার ডুয়াল স্ট্যান্ডবাই ফো-জি নেটওয়ার্ক এর সাথে। ফলে ২টি সিমেই স্ট্যান্ডবাই ফোরজি কানেকশন এর সুবিধা পাবে ব্যবহারকারী।

    ফোন এর ২ জিবি র‍্যাম,১৬ জিবি রম,আর ১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর এর কারনে ওভারঅল পারফরমেন্স হবে আরও দুর্দান্ত! এর পাশাপাশি এই ফোন এ আরও আছে ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ ডুয়াল এআই ক্যামেরা।

    আইটেল বরাবরই স্বল্প দামে অত্যাধুনিক প্রযুক্তির ফিচার দেয়ার চেষ্টা করে থাকে, আর তাই ক্রেতাদের মধ্যেও রয়েছে এর ব্যাপক চাহিদা। এর ধারাবাহিকতায়, A46 এ থাকছে সর্বাধুনিক প্রযুক্তির ফেস আনলক সুবিধা, কাস্টমাইজড মাল্টি – ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি সহ এমন আরও অনেক দারুন সব ফিচার।

    সহজ ইন্টারনেট ব্রাউজিং, গেমিং আর যেকোনো মিডিয়া উপভোগ করার জন্য আছে ৫.৫ ইঞ্চি এইচডি+ আই পি এস ফুলস্ক্রিন ডিসপ্লে। এন্ড্রয়েড এর সর্বশেষ সংযোজন এন্ড্রয়েড 9 (Pie) থাকছে অপারেটিং সিস্টেম হিসেবে।

    এত সব ফিচার সহ এই মডেলটির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬,৯৯০ টাকা।

    আরো জানতে ক্লিক করুন)

    নতুন মডেল সম্পর্কে ট্রান্সশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “ফোরজি ফোন এর চাহিদার কথা মাথায় রেখেই সর্বাধুনিক প্রযুক্তির ডুয়াল স্ট্যান্ডবাই ফোর-জি স্মার্টফোন আইটেল A46 বাজারে ছাড়া হলো। সাশ্রয়ী মূল্যের এই ফোনে ৮ মেগাপিক্সেল ডুয়াল এআই ক্যামেরা, ফেস আনলক, মাল্টি – ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমন অনেক আধুনিক ফিচার রয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জ এ পাওয়া আসলেই কঠিন। এছাড়াও এর আকর্ষণীয় ডিজাইনর কারণে আইটেল A46 খুব সহজেই ক্রেতাদের নজর কাড়বে বলে আশা করা যায়।”

    ফোরজি নেটওয়ার্ক, ডুয়াল এআই ক্যামেরা আর ২ জিবি র‍্যাম এবং অন্যান্য সব ফিচার সমৃদ্ধ A46 খুব দ্রুতই ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হবে বলে ধারনা করা হচ্ছে।

    আইটেল
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article২০০ নারী ফটোগ্রাফারদের অংশগ্রহনে শেষ হলো ‘নারীর চোখে বাংলাদেশ’ ফটো প্রতিযোগিতা
    Next Article এফবিসিসিআই’র পরিচালক হলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    মহাকাশ জয়ের স্বপ্নে মুখর ছোট্ট বিজ্ঞানীরা

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.