Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বাংলাদেশের বাজারে নতুন চমক টেকনো স্পার্ক গো ওয়ান
    খবর

    বাংলাদেশের বাজারে নতুন চমক টেকনো স্পার্ক গো ওয়ান

    September 15, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: উদ্ভাবনী প্রযুক্তিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এলো এর নতুন ডিভাইস টেকনো স্পার্ক গো ওয়ান। স্পার্ক সিরিজের এই নতুন ফোনে রয়েছে উন্নত বেশ কিছু ফিচার। সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এই ফোনটি, ফলে বাজেট-সচেতন গ্রাহকদের জন্য বেশ ভালো পছন্দ হতে পারে নতুন এই ডিভাইস।

    টেকনো স্পার্ক গো ওয়ান ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৪ বছরের দীর্ঘস্থায়ী স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতা সহ টেকসই পারফরম্যান্স, সাথে আছে আইপি ৫৪ ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং যা ধুলা, পানির ছিটা থেকে ফোনকে রক্ষা করবে।। অসাধারণ মিউজিক এবং লিসেনিং (শোনার) অভিজ্ঞতার জন্য রয়েছে ডিটিএস লিসেন সহ স্টেরিও ডুয়াল স্পিকার এর সাহায্যে লাউডনেস ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। ব্রাউজিং, গেমিং অথবা স্ট্রিমিংয় – যেকোনো পরিস্থিতিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৬৭” আইপিএস এলসিডি ডিসপ্লের সাহায্যে ইউজার পাবে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। টেকনো স্পার্ক গো ওয়ান প্রথম ফোন যা এই সেগমেন্টে হাই রিফ্রেশ রেট অফার করছে।

    এই ফোনে রয়েছে অক্টা-কোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক। এই শক্তিশালী প্রসেসর নিশ্চিত করে দুর্দান্ত গতি। এই ফোনে তিন শ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যাবে, যা গতানগতিক ফোরজি নেটওয়ার্কের তুলনায় প্রায় শতভাগ বেশি গতি নিশ্চিত করবে এই সেগমেন্টের অন্য কোনো ফোনে এমন গতি দেখা যায় না।

    এই ফোনের ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্টের মাধ্যমে আপনি পাবেন স্ট্যান্ডার্ড চার্জিং পদ্ধতির তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত বর্ধিত চার্জিং স্পিড। ফলে সারাদিন নিশ্চিন্তভাবে ব্যবহার করা যাবে ফোনটি।

    প্রাণবন্ত ছবি ক্যাপচার করার জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রাইমারী এবং ফ্রন্ট উভয় ক্যামেরাতেই ডুয়াল ফ্ল্যাশ রয়েছে।

    এছাড়া, টেকনো স্পার্ক গো ওয়ানে আরও আছে আইআর রিমোট কন্ট্রোল যা টিভি, এসি সহ স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যাবে পাশাপাশি রয়েছে এবং ডাইনামিক পোর্টের মতো ফিচার।

    ফোনটি দেশব্যাপী স্টার ট্রেইল ব্ল্যাক, গ্লিটারি হোয়াইট (সাদা) এবং ম্যাজিক স্ক্রিন গ্রিন (সবুজ) এই তিনটি রঙ এবং দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। মূল্য শুরু মাত্র ১০,৯৯৯ টাকা থেকে (ভ্যাট প্রযোজ্য)। তবে দারাজ থেকে কিনলে ক্রেতারা পাবেন বিশেষ অফার। শুধুমাত্র দারাজ থেকে টেকনো ব্যবহারকারীরা ৬৪জিবি স্টোরেজ+ ৪জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি মাত্র ১০,৭৯৯ টাকা এবং ১২৮জিবি স্টোরেজ+ ৪জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি ১২,০৯৯ টাকায় কিনতে পারবেন। দারাজ থেকে অর্ডার করতে ক্লিক করুন – https://www.daraz.com.bd/shop/tecno-life।

    টেকনো স্পার্ক গো ওয়ান ফোরজি স্মার্টফোন স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি
    Next Article বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদনে হুয়াওয়ে ও ওয়ালটনের চুক্তি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.