Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » রমজান মাসের কেনাকাটা ও ঈদ উৎসবকে ঘিরে ইশো’র মেগা সেল
    অন্যান্য

    রমজান মাসের কেনাকাটা ও ঈদ উৎসবকে ঘিরে ইশো’র মেগা সেল

    April 5, 2023
    ফার্নিচার ও লাইফস্টাইল পণ্যে পাওয়া যাবে ২৫% পর্যন্ত ছাড়
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : রমজান মাসের আনন্দ বাড়িয়ে তুলতে মেগা ঈদ সেলের আয়োজন করেছে ইশো। সব ধরনের কালেকশন ও পণ্যে থাকছে ২৫% পর্যন্ত ছাড়। বর্তমানে আধুনিক লাইফস্টাইল ও বৈশ্বিক ডিজাইনের সমার্থক হয়ে উঠেছে ব্র্যান্ডটি।

    পবিত্র এই মাসটি আত্ম-বিশ্লেষণের মাস, পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর মাস। উৎসবমুখর একটি পরিবেশ সৃষ্টি করার জন্য এই মাসে অনেকেই নতুন আসবাবপত্র ও ঘর সাজানোর উপকরণ দিয়ে নিজেদের বাড়ি ও অফিসকে সাজিয়ে তোলেন।

    ২২ এপ্রিল পর্যন্ত চলবে ইশো’র ঈদ সেল। তাই সবাই নিজের পরিবার ও বন্ধুদের জন্য উপহার কেনার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন। সম্প্রতি একটি হাউ-টু ভিডিও সিরিজও প্রচার করা শুরু করেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে এই রমজান মাসে নিজের লিভিং, ডাইনিং ও বেডরুম স্পেসকে নতুন করে সাজিয়ে তোলার জন্য যথেষ্ট অনুপ্রেরণা পাবেন দর্শকরা। ক্রেতাদের কেনাকাটাকে সহজ করে তোলার জন্য এই ভিডিওগুলোতে ইশো’র সব ক্যাটাগরির পণ্যকে তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে আছে নতুন মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন এবং ইশো’র বৈচিত্র্যময় লাইফস্টাইল অ্যাক্সেসরিজ।

    এছাড়া, আধুনিক গিফটিং প্ল্যাটফর্ম কিউরেটো’র সাথে মিলিতভাবে ৩টি বিশেষ রমজান গিফট বক্স চালু করেছে ব্র্যান্ডটি। এতে ক্রেতারা এই রমজান মাসকে স্মরণীয় করে তোলার জন্য আরও বেশি অপশন।

    তাছাড়াও, আধুনিক বাড়ির জন্য বিশেষভাবে ডিজাইনকৃত, লিমিটেড-এডিশন চার নারী সিরিজ বাজারে আনতে প্রখ্যাত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা’র সাথে মিলিতভাবে কাজ করেছে ব্র্যান্ডটি। ৪টি কুশনের এই কালেকশনটি শিল্পীর দৃষ্টিতে বাংলাদেশের উল্লেখযোগ্য চার শ্রেণির নারীকে তুলে ধরেছে। নিজেদের বাড়ি বা অফিসকে যারা অনন্যভাবে সাজিয়ে তুলতে চান, তাদের জন্য এই কালেকশন হতে পারে একটি চমৎকার সমাধান।

    ক্রেতারা আমাদের বিশেষ গিফট কার্ডও বেছে নিতে পারেন। ১০০ টাকার বেশি যেকোনো পরিমাণে এই কার্ড কাস্টমাইজ করা যাবে। এই ঈদের জন্য এটি হতে পারে যথার্থ উপহার।

    ইশো’র সম্বৃদ্ধ ক্যাটালগে আছে ৫০টির বেশি কালেকশনে ৪৫০০টির বেশি পণ্য। এর প্রতিটি পণ্যই গ্রাহককে দেবে বৈশ্বিক লাইফস্টাইলের স্বাদ। এই সমৃদ্ধ ক্যাটালগ ইশো’র “গ্লোবাল অ্যাম্বিশনস, লোকালি মেইড” মূলমন্ত্রটির বাস্তব উদাহরণ। উন্নত মানের উপকরণ ও চমৎকার সব রঙে তৈরি আসবাবপত্র ও অ্যাক্সেসরিজগুলো ক্রেতাদের পছন্দসই এবং যেকোনো জায়গায় মানানসই।

    ৫ এপ্রিল থেকে এই সেল শুরু হচ্ছে। ক্রেতারা www.isho.com অথবা এর চারটি স্টোরের যেকোনোটি থেকে কেনাকাটা করতে পারবেন। সম্প্রতি মোহাম্মদপুরে চালু হয়েছে ইশো’র নতুন এক্সপেরিয়েন্স সেন্টার।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleতথ্যপ্রযুক্তি খাতে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বেসিস সভাপতির
    Next Article বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.