Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » কোকা-কোলা ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগে প্রতিদিন ৪,০০০ মানুষের সাথে ইফতার শেয়ার করা হবে
    খবর

    কোকা-কোলা ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগে প্রতিদিন ৪,০০০ মানুষের সাথে ইফতার শেয়ার করা হবে

    April 5, 2023
    “শেয়ার আ মিল টুগেদার” ক্যাম্পেইনের মাধ্যমে রমজান মাসে ১ লক্ষ মানুষের সাথে খাবার শেয়ার করা হবে
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : রমজান মাসে একটি বিশেষ ক্যাম্পেইন নিয়ে যৌথভাবে কাজ করছে কোকা-কোলা বাংলাদেশ এবং সমাজকল্যাণ বিষয়ক বেসরকারি সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। দান ও কৃতজ্ঞতার চেতনায় রমজান মাস উদযাপনে ১ লক্ষ সুবিধাবঞ্চিত মানুষের সাথে খাবার শেয়ার করাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। “শেয়ার আ মিল টুগেদার” নামক ক্যাম্পেইনটি চলবে ২৫ রমজান পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জুড়ে প্রতিদিন ৪,০০০জন মানুষের সাথে খাবার শেয়ার করা হবে। ক্যাম্পেইনটির লক্ষ্য হলো সকলে একত্রিত হয়ে একে অপরকে সহায়তা করা। একইসাথে সকল প্রতিবন্ধকতা সরিয়ে মানুষের মধ্যে একাত্মতা প্রচার করা।

    কোকা–কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, “যখন প্রতিনিয়ত আমাদের হাজারো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, এমন সময়ে সবাই একত্রিত হয়ে একে অন্যকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। ‘শেয়ার আ মিল টুগেদার’ ক্যাম্পেইনটির পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে সমাজে বিশেষ করে রমজান মাসে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা সম্ভব হয়।”

    ৪,০০০জন মানুষের সাথে খাবার শেয়ার করার পাশাপাশি এই ক্যাম্পেইনের আওতায় সারা মাস জুড়ে পাঁচ দিন বিশেষ ইফতারের আয়োজন করা হবে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে অনুষ্ঠিতব্য এই ইফতার আয়োজনের উদ্দেশ্য হলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষকে আমন্ত্রণ জানিয়ে সবাই মিলে বড় আয়োজনে একসাথে ইফতার করা। এর মাধ্যমে প্রতিবন্ধকতা সরিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে একতা সৃষ্টির কথা প্রচার করা হবে। এই বিশেষ উদ্যোগে অংশ নিতে আগ্রহীরা https://coca-colaramadantable.com/ সাইটে নিজস্ব তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। নিজেদের পছন্দের এলাকায় স্বেচ্ছাসেবী অথবা অতিথি হিসেবে অংশ নিতে পারবেন তারা।

    বিদ্যানন্দের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, “পবিত্র রমজান মাসে কোকা-কোলা ও বিদ্যানন্দ একটি অনুপ্রেরণামূলক ক্যাম্পেইন নিয়ে কাজ করছে। সবার মধ্যে সমতার প্রচার করাই এর লক্ষ্য। খাবার শেয়ার করার মাধ্যমে সামাজিক বন্ধন জোরালো করে সবার মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করার জন্য এতি একটি চমৎকার উদ্যোগ।”

    বাংলাদেশে ৬০ বছরের বেশি সময় ধরে কাজ করছে কোকা-কোলা। এই সময়ে নিয়মিত নানা উদ্যোগের মাধ্যমে কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখছে কোম্পানিটি। উদ্যোগগুলোর মধ্যে আছে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কোভিড সহায়তায় ১১.৫ কোটি টাকা দান করা এবং পরিচ্ছন্নতা কর্মীদের জীবনের মান উন্নয়নের জন্য বর্জ্য সংগ্রহ কার্যক্রম।

    কোকা-কোলা বিদ্যানন্দ ফাউন্ডেশন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।
    Next Article জিপি স্টার গ্রাহকরা লে রয়্যালে পাবেন বিশেষ সুবিধা!

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.