Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ভিডিও স্ট্রিমিং সেবা নিয়ে এলো রবি ও বঙ্গ
    খবর

    ভিডিও স্ট্রিমিং সেবা নিয়ে এলো রবি ও বঙ্গ

    April 2, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি :: রবি ও এয়ারটেল গ্রাহকদের অন-ডিমান্ড ভিডিও কনটেন্ট স্ট্রিমিং সেবা দিতে বঙ্গ নামে বহুল পরিচিত স্টেলার ডিজিটাল লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

    এ চুক্তির ফলে কোন বিজ্ঞাপন বিরতি ছাড়াই ডিজিটাল হোম থিয়েটারে যে কোন স্থান থেকে নিজের পছন্দমতো বিভিন্ন বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করতে পারবেন রবি ও এয়ারটেলের গ্রাহকরা।

    সম্প্রতি রাজধানীর রবি’র কর্পোরেট অফিসে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং স্টেলার ডিজিটাল লিমিটেড- বঙ্গ’র ম্যানেজিং ডিরেক্টর আহাদ মোহাম্মদ ভাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক একটি চুক্তি সই করেন।

    চুক্তির আওতায় রবি ও এয়ারটেলের গ্রাহকরা স্থানীয় ও আন্তর্জাতিক লাইভ টিভি এবং অন ডিমান্ড কনটেন্টের এক সমৃদ্ধ সম্ভার থেকে নিজেদের পছন্দমতো কনটেন্ট উপভোগ করতে পারবেন।

    প্লাটফর্মটিতে বাংলা চলচ্চিত্র, টেলিছবি, ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিও ও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। বেশ কয়েকটি ডিভাইসের মাধ্যমে প্লাটফর্মটি ব্যবহার করে যে কোন স্থান থেকে যে কোন সময় বিনোদনমূলক কনটেন্টগুলো উপভোগ করতে পারেন রবি ও এয়ারটেল গ্রাহকরা।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মেধাত আল হুসেইনি, চিফ সাপ্লাই চেইন অ্যান্ড প্রোগ্রাম অফিসার এ. কে. এম. মোর্শেদ, হেড অব এইচআর ফয়সাল ইমতিয়াজ খান, ডিজিটাল সার্ভিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী এবং এয়ারটেল বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গ’র ডিরেক্টর নাভিদুল হক, চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের এবং চিফ কমপ্লায়েন্স অফিসার কারেল কুইপেরি।

    এয়ারটেল টেলিকম ভিডিও স্ট্রিমিং রবি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজনগ‌ণের কা‌ছে ডি‌জিটাল সেবা পৌছা‌তে না পার‌লে ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মান করা সম্ভব নয় :মোস্তাফা জব্বার
    Next Article রবি’র গ্রাহকদের জন্য বিশেষ ছাড় বান্দরবানের সাইরু হিল রিসোর্টসে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.