Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ভিন্নধর্মী চোখে বাংলাদেশি শ্রমিকের ছবি ভাইরাল
    খবর

    ভিন্নধর্মী চোখে বাংলাদেশি শ্রমিকের ছবি ভাইরাল

    March 28, 2019
    ছবি টুইটার
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি : প্রথম দেখায় মনে হতে পারে সাদামাটা আর দশটার ছবির মতো। কী আছে তার চোখের চাহনিতে? কিন্তু তার চোখের দিকে একটি গভীরভাবে থাকালেই বোঝা যায় ছবির মর্মার্থ।

    মালয়েশিয়ায় কর্মরত এই বাংলাদেশি নির্মাণ শ্রমিক এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। এই সাধারণ পোর্ট্রেট ছবিটি তাকে করে তুলেছে বিখ্যাত। তবে তার নাম এখনও জানা যায়নি। খবর এনডিটিভির

    গত ২১ মার্চ টুইটারে এই শ্রমিকের ছবিটি পোস্ট করেন মালয়েশিয়ান আলোকচিত্রী আয়েদেন মুং। এখন পর্যন্ত ছবিটি চব্বিশ হাজারে পাঁচশ বার রিটুইট হয়েছে এবং ৬৮,৭০০টি লাইক পেয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী।

    ছবিটি পোস্ট করার পর আলোকচিত্রী লেখেন, তিনি খুবই লাজুক এক ব্যক্তি। উনি জানতেনও না কোথায় তাকাতে হবে, সম্ভবত ফোন ছিল বলেই বুঝতে পারেননি। আমি অনেকবার ক্যামেরার দিকে তাকাতে বলি এবং কয়েকটা শট নষ্ট হয়। অনেকবারের চেষ্টায় ছবিটা তুললাম। কী সুন্দর দেখতে না তিনি?

    ছবিতে শ্রমিকের হালকা রঙের চোখের মণি, তার তাকানো এবং মুখের চিত্তাকর্ষক নানা বৈশিষ্ট্য অসামান্য এক আবেদন তৈরি করেছে। ক্যামেরার দিকে সোজা তাকিয়ে আছেন ওই ব্যক্তি। তার চাহনি মনে করিয়ে দেয়, বহুকাল আগের একটি ছবি। আফগান গার্ল নামের ওই ছবির ধূসর নীল চোখের তাকানো নাড়িয়ে দিয়েছিল প্রতিটি মানুষের হৃদয়।

    ১৯৮৪ সালে সালের ন্যাশনাল জিওগ্রাফিক কাভারে শরবত গুলার ছবিটির কথা স্মরণ করিয়ে দিচ্ছে এই ছবিটি। সাংবাদিক স্টিভ ম্যাককুরি ওই ছবিটি তুলেছিলেন। লাল ওড়না ঢাকা মাথায় শরবত গুলা ক্যামেরার দিকে তার সবুজ চোখে তাকিয়েছিলেন, ছবিটির নাম দেওয়া হয়েছিল দ্য আফগান গার্ল।

    টুইটার বাংলাদেশী শ্রমিক ভাইরাল
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleশ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ নিষিদ্ধ করছে ফেসবুক
    Next Article চট্টগ্রামে শুরু হলো চারদিন ব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.