Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ভূগর্ভস্থ ক্যাবলের মাধ্যমে চালু হয়েছে ১০০ এমবিপিএস ইন্টারনেট সেবা
    খবর

    ভূগর্ভস্থ ক্যাবলের মাধ্যমে চালু হয়েছে ১০০ এমবিপিএস ইন্টারনেট সেবা

    April 7, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি রিপোর্ট, ঢাকা ৭ এপ্রিল, ২০১৯ : আর নয় ক্যাবল কাটা কিংবা ঝড়-বৃষ্টির ফলে ইন্টারনেটবিহীন থাকার ভয়! কারণ, বাংলাদেশে এই প্রথম ভূগর্ভস্থ ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে বাসা-বাড়ি ও অফিস গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০০ এমবিপিএস ইন্টারনেট সেবা চালু হয়েছে। ইন্টারনেট, ফোন ও আইপিটিভি (ট্রিপল প্লে) এর মাধ্যমে এই সেবাটি দিচ্ছে আইসিসি কমিউনিকেশন লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান আইসিসি ফিওস (http://iccfios.net/)।

    বাসা-বাড়ির গ্রাহকরা মাত্র ৯৯৯ টাকায় ১৫ এমবিপিএস, ২০০০ টাকায় ৩০ এমবিপিএস, ২৯০০ টাকায় ৫০ এমবিপিএস, ৩৯০০ টাকায় ৭৫ এমবিপিএস ও ৪৯০০ টাকায় ১০০ এমবিপিএস সেবা নিতে পারবেন। নির্ধারিত প্যাকেজে টকটাইম ও সেটআপ বক্সসহ বিনামূল্যে একমাসের আইপিটিভি সেবা পাবেন গ্রাহকরা।

    এছাড়া বিজনেস প্লান বা অফিস গ্রাহকরা মাত্র ২০০০ টাকায় ১৫ এমবিপিএস, ৩৫০০ টাকায় ৩০ এমবিপিএস, ৫০০০ টাকায় ৫০ এমবিপিএস, ৭০০০ টাকায় ৭৫ এমবিপিএস ও ৯০০০ টাকায় ১০০ এমবিপিএস সংযোগ নিতে পারবেন।

    সকল সংযোগেই বিনামূল্যে ফাইবার অপটিক মডেম সরবরাহ করা হবে। এক অথবা দুই বছরের চুক্তিতে থাকছে বিশেষ মূল্যছাড়। রয়েছে অনলাইন বিলিং ও ২৪ ঘন্টা গ্রাহক সেবা।

    এ বিষয়ে আইসিসি কমিউনিকেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার আতিকুর রহমান বলেন, ব্রডব্যান্ড ব্যবহারকারীদের মধ্যে ঝড়, বৃষ্টিসহ নানা কারণে ক্যাবল কেটে গিয়ে ইন্টারনেটবিহীন থাকার দুশ্চিন্তা থাকে। এই দুশ্চিন্তা থেকে গ্রাহকদের দূরে রাখতে আইসিসি ফিওস তৈরি করেছে ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) ফাইবার অপটিক নেটওয়ার্ক। প্রাথমিকভাবে রাজধানীর গুলশান এলাকায় এই নেটওয়ার্ক তৈরি করে সেবা প্রদান করা হচ্ছে। শিগগিরই এই নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারিত হবে।

    উল্লেখ্য, বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত আইএসপি, আইপিটিএসপি ও আইপিটিভি অপারেটর হিসেবে আইসিসি কমিউনিকেশন লিমিটেড (http://icc.com.bd/) বর্তমানে দেশের প্রায় ৪০টি জেলায় ইন্টারনেট ও আইপি টেলিফোনি সেবা প্রদান করছে। তারা সারাদেশে একই সংযোগে কোয়ার্ডপ্লে (ইন্টারনেট, টিভি, ফোন ও হোম অটোমেশন) বাস্তবায়ন করবে।

    আইপিটিভি সেবা আইসিসি কমিউনিকেশন লিমিটেড আইসিসি ফিওস ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসেলিব্রেশনস’এ রবি’র গ্রাহকদের জন্য বিশেষ ছাড়
    Next Article ইএমআই সুবিধায় অনলাইনে ক্রয় করুন ওয়ালটন পণ্য

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.