Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » স্যাম অল্টম্যানের উদ্ভাবন
    আন্তর্জাতিক

    স্যাম অল্টম্যানের উদ্ভাবন

    মানুষের মনের কথা জানাবে প্রযুক্তি
    October 28, 2025
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: মানুষের চিন্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে মনের কথা জানার প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। অস্ত্রোপচার ছাড়াই মস্তিষ্কের স্নায়ু সংকেতের অর্থ শনাক্ত করতে সক্ষম এমন ব্রেন–কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে তিনি বিনিয়োগ করেছেন ‘মার্জ ল্যাবস’ নামের একটি স্টার্টআপে।

    এই প্রযুক্তির মাধ্যমে শব্দতরঙ্গ ও চৌম্বকক্ষেত্র ব্যবহার করে মানুষের মস্তিষ্কের নিউরন সংকেত বিশ্লেষণ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, কোনো চিপ প্রতিস্থাপন ছাড়াই একজন মানুষের চিন্তা, অভিপ্রায় বা মানসিক প্রতিক্রিয়া বোঝা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।

    ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক যেখানে মস্তিষ্কে সরাসরি চিপ বসিয়ে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে, সেখানে মার্জ ল্যাবস চাইছে অস্ত্রোপচার ছাড়াই সেই লক্ষ্য অর্জন করতে। এজন্যই অল্টম্যান গঠন করছেন শীর্ষ গবেষকদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল, যারা নিরাপদ ও অ-আক্রমণাত্মক উপায়ে মানব-মেশিন সংযোগ স্থাপনের নতুন পথ দেখাবেন।

    দলটিতে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) বায়োমলিকুলার প্রকৌশলী মিখাইল শাপিরো। তিনি আলট্রাসাউন্ড প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের নিউরন শনাক্ত ও নিয়ন্ত্রণের উদ্ভাবনী গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। এছাড়া টুলস ফর হিউম্যানিটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অ্যালেক্স ব্লানিয়াও থাকবেন এই প্রকল্পে।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মার্জ ল্যাবসের এই উদ্যোগ সফল হলে মানুষের মস্তিষ্কের কার্যক্রম ও কৃত্রিম বুদ্ধিমত্তার পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পাবে। তখন এআই শুধু মানুষের নির্দেশই নয়, তার ভাবনা ও আবেগও বিশ্লেষণ করতে পারবে।

    বিশেষজ্ঞদের ভাষায়, এটি মানব-মেশিন ইন্টারঅ্যাকশনের ইতিহাসে এক সম্ভাবনাময় যুগের সূচনা হতে পারে—যেখানে প্রযুক্তি মানুষের মস্তিষ্কের সঙ্গে কথা বলবে, হয়তো তার আগে বুঝবেও, মানুষ কী ভাবছে।

    এআই ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি স্যাম অল্টম্যান
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleনতুন রূপে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপ
    Next Article রাজশাহীতে প্রান্তিকদের ডিজিটাল ক্ষমতায়ন পরিদর্শনে গ্রামীণফোন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.