Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » রোবটিক্সে আগ্রহ বাড়ছে তরুণদের
    খবর

    রোবটিক্সে আগ্রহ বাড়ছে তরুণদের

    April 5, 2019
    ছবি-টেকজোন টিভি
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি আমাদের দেশেও রোবটিক্স এখন একটি সুপরিচিত ও আগ্রহের ক্ষেত্র।আশার কথা হচ্ছে দেশের উৎসুক তরুণ প্রজন্ম ইতোমধ্যে রোবটিক্সের হাতে খড়ির পাশািপাশি বিভিন্ন চমকপ্রদ কাজের তাদের নিজেদের মেধার প্রমান দিচ্ছে।

    মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের এমআইএসটি রোবটিক্স ক্লাব তরুণ প্রযুক্তিমনা শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে দাড়িয়েছে।

    বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিজেদের আগ্রহ, প্রতিভা ও আবিস্কার নিয়ে কাজ করা এবং এ বিষয়গুলোকে জানার দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করে আসেছে এমআইএসটির এই রোবটিক্স ক্লাব।

    এ উপলক্ষে আজ শুক্রবার (৫ এপ্রিল) এমআইএসটি রোবটিক্স ক্লাব চতুর্থবারের মতো আয়োজন করে দেশের অন্যতম রোবটিক্স বিষয়ক আয়োজন রোবল্যুশন-২০১৯। এ আয়োজনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক প্রতিযোগি অংশ নেয়। এমআইএসটি ক্লাবে মুখর হয়ে উঠে রোবটিক্সের সুবিশাল মিলনমেলায়।

    দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন আমর্ড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে রোবটিক্সকে আরো জনপ্রিয় করার জন্য এ আয়োজন। পরে তিনি রোবল্যুশন-২০১৯ আয়োজনের বিভিন্ন প্রেজেন্টেশন ঘুরে দেখেন।

    ছবি-টেকজোন টিভি

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কমোডর এম মুনির হাসান, আইইবি সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ বাংলাদেশ সামরিক, নৌ এবং বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    এবারের আয়োজনে লাইন ফলোয়ার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে দুইশ ৫০ জন প্রতিযোগি। একইভাবে বট ফাইটিং এ দুইশ জন, কোয়াড কপ্টার চ্যালেঞ্জে ৭০ জন, ক্যাড ডিজাইনিং এ ৬০ জন, আইডিয়া কন্টেস্টে ৯০ জন, গেমিং ফেস্টে ৫০ জন, পোস্টার প্রেজেন্টেশনে ৬০ জন এবং প্রজেক্ট শোতে একশ ১০জন প্রতিযোগি দলগত ও এককভাবে অংশ নিয়েছে।

    এমআইএসটি রোবটিক্স ক্লাব রোবটিক্স
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিবাহ বিচ্ছেদ : অ্যামাজন প্রতিষ্ঠাতার, বিচ্ছেদ মূল্য ৩৫০০ কোটি ডলার
    Next Article মোবাইলসহ নানা অফারে রাজশাহীতে শুরু ই-কমার্স মেলা

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.