Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » আটশো’র বেশি অসহায় মানুষ ফিরে পেলো চোখের আলো
    খবর

    আটশো’র বেশি অসহায় মানুষ ফিরে পেলো চোখের আলো

    July 1, 2022
    ৮০০ জনের বেশি অসহায় মানুষ ফিরে পেলো চোখের আলো
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : দেশের প্রত্যন্ত অঞ্চলের ৮২৭ জন সুবিধাবঞ্চিত রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে জুন, ২০২২ মাসব্যাপী দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নাটোর, গাইবান্ধা, রাজশাহী, কুড়িগ্রাম ও কুষ্টিয়ায় ২১টি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। মানবিক সাহায্য সংস্থার নিজস্ব অর্থায়ন ও আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি)-এর দাতাগণের আর্থিক সহযোগিতায় এসব চক্ষু শিবির বাস্তবায়ন করা হয়।

    এছাড়া এমএসএস-এর স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম (এসএসটিপি) এর আওতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৬টি স্কুলের ১৬৭০ জন দরিদ্র শিক্ষার্থীকে বিনামূল্যে প্রয়োজনীয় চক্ষুসেবা দেওয়া হয়।

    দক্ষ চিকিৎসক, টেকনিশিয়ান ও চক্ষু পরীক্ষার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চক্ষু শিবিরগুলোতে ৪৮৩৫ জন দরিদ্র ব্যক্তিকে চক্ষুসেবা প্রদান করা হয়। চোখে ছানি শনাক্ত হয় ১০৭৫ জন রোগীর। প্রয়োজনীয় প্রেসক্রিপশনসহ ১৪০৩ জন রোগীকে চশমা প্রদান করা হয়। হয়। রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে ১২০০ জনের।

    এছাড়া রোগীদের মধ্যে ৫০টি মাস্ক এবং চোখের যত্নে প্রায় ৩০০০ সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়া সংস্থার সহযোগী হাসপাতাল- সফিউদ্দীন আহমেদ ফাউন্ডেশন (সেফ), ঠাকুরগাঁও ও রংপুর চক্ষু হাসপাতাল, রংপুর, মক্কা চক্ষু হাসপাতাল, রাজশাহী এবং প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেস চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জে ছানি শনাক্ত রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়।

    এমএসএস-এর প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান বলেন, “চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সীমাবদ্ধতার কথা চিন্তা করে ইসিপি-এমএসএস দেশজুড়ে সংস্থার কার্যক্রম সম্প্রসারণ করেছে যাতে সরাসরি তাঁদের কাছে চক্ষুসেবার আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া যায়।” তিনি আরও বলেন, “ইসিপির লক্ষ্য বাস্তবায়নে শুরু থেকেই এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”

    ইসিপি-এমএসএস ২০১৪ সাল থেকে বাংলাদেশে অসহায় মানুষের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে কাজ করছে। এর আওতায় এখন পর্যন্ত প্রায় ১,৩৮,০০০ রোগীকে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। প্রায় ১১,৭০০ রোগীর চোখের ছানি অপারেশন এবং চোখের অপ্রতিরোধ্য ত্রুটি সংশোধনে রোগীদের ২৯,০০০ এরও বেশি চশমা প্রদান করেছে মানবিক সাহায্য সংস্থা-এর আই কেয়ার প্রোগ্রাম।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকোরবানির ঈদে স্যামসাংয়ের আকর্ষনীয় ক্যাশব্যাক অফার
    Next Article হুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.