Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ওয়ালটন কম্পিউটার পণ্যে শতভাগ ক্যাশব্যাকে ব‌্যাপক সাড়া
    কম্পিউটার

    ওয়ালটন কম্পিউটার পণ্যে শতভাগ ক্যাশব্যাকে ব‌্যাপক সাড়া

    March 23, 2023
    ‘ওয়ালটন কম্পিউটার নিউ ইয়ার ক্যাশব্যাক অফার’ এ ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া কয়েকজন ক্রেতা।
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    কুমার বিশ্বজিত রায় : “ওয়ালটন কম্পিউটার ক্যাশব্যাক অফার”-নামে কম্পিউটার পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন। এই ক্যাম্পেইন ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

    ‘প্রযুক্তি পণ্য সবার জন্য’ স্লোগানে এই অফারে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। শতভাগ ক্যাশব্যাকসহ বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক পেয়ে আনন্দে আপ্লুত অগণিত ক্রেতা।

    ওয়ালটন কম্পিউটার পণ্যের চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, বাংলাদেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তিপণ্য সবার হাতে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা দেয়া হচ্ছে। এরফলে শিক্ষার্থী, চাকুরিজীবি, মুক্ত পেশাজীবিসহ সবার জন্য ডিজিটাল ডিভাইস ক্রয় সহজ হয়েছে। দেশের প্রায় ৬০০ ওয়ালটন প্লাজা থেকে কম্পিউটার পণ্য ক্রয়ে গ্রাহকরা এই সুবিধা পাচ্ছেন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ডিজিটাল ডিভাইসের অপ্রতুলতার মধ্যেও ক্রেতাদের জন্য এমন সুবিধা দিতে ওয়ালটন কম্পিউটারের এই উদ্যোগ।

    তিনি জানান, বর্তমানে ৩২টি ব্র্যান্ড নামে ১৭টি ক্যাটাগরির ৪৪টি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন কম্পিউটার। বছরব্যাপী মূল্যছাড়ের পাশাপাশি ইএমআই ও কিস্তি সুবিধা, এক্সচেঞ্জ অফারসহ ওয়ালটন কম্পিউটার পণ্য ও এক্সেসরিজে নানান ক্রেতাসুবিধা দেয়া হচ্ছে।

    জানা গেছে, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করা যাচ্ছে। এক্ষেত্রে প্লাজা থেকে ক্রয়কৃত পণ্যের বারকোড রেজিস্ট্রেশনের সাথে সাথে এসএসএসের মাধ্যমে গ্রাহককে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হচ্ছে। নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে প্রাপ্ত ক্যাশব্যাক গ্রাহক তাক্ষণিকভাবে প্রদেয় মূল্যের সঙ্গে সমন্বয় করতে পারছেন। জিরো ইন্টারেস্টে ৬ মাসের কিস্তি সুবিধায়ও পণ্য কেনার ক্ষেত্রেও গ্রাহকরা এই অফার পাচ্ছেন।

    বর্তমানে বাজারে রয়েছে নানান মডেল ও ফিচারের ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, মনিটর, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি।

    মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

    ওয়ালটন ওয়ালটন ই-প্লাজা কম্পিউটার পণ‌্য ক‌্যাশব‌্যাক অফার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসুইডেন ক্রিকেটবোর্ড সচিব হলেন বাংলাদেশী তথ্যপ্রযুক্তিবিদ আতিকুর রহমান
    Next Article খুব সহজেই ঘরে বসে মিলবে নাগরিক সনদ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.