Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » দেশের বাজারে এলো সেগমেন্ট-সেরা আপগ্রেড সহ রিয়েলমি সি৫৫
    উদ্যোক্তা

    দেশের বাজারে এলো সেগমেন্ট-সেরা আপগ্রেড সহ রিয়েলমি সি৫৫

    April 4, 2023
    দেশের বাজারে এলো সেগমেন্ট-সেরা আপগ্রেড সহ রিয়েলমি সি৫৫
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে এর ‘সেগমেন্ট চ্যাম্পিয়ন’ ফোন রিয়েলমি সি৫৫ উন্মোচন করেছে। এটি এই সেগমেন্টের একমাত্র ফোন যাতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জার, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ও সানশাওয়ার ডিজাইন রয়েছে। আগ্রহী ক্রেতারা প্রি-বুকিং করে জিতে নিতে পারেন একলক্ষ টাকা, বিস্তারিত জানতে ভিসিট https://cutt.ly/C55PreOrder।

    রিয়েলমির এই ফোনের ৬ জিবি র‍্যাম/১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১৮,৯৯৯ টাকায়, এবং ৮ জিবি র‍্যাম/২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ২২,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। ব্যবহারকারীদের জন্য স্মুথ ও চ্যাম্পিয়নের মতো অভিজ্ঞতা নিশ্চিত করতে ফোনটির ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইন – এ চারটি ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে সেগমেন্ট-সেরা আপগ্রেড। রিয়েলমি সি৫৫ ডিভাইসে রয়েছে প্রাকৃতিক উপাদান থেকে অনুপ্রাণিত সানশাওয়ার ডিজাইন। ফোনটি পাওয়া যাবে সানশাওয়ার ও রেইনি নাইট, এ দু’টি রঙে। মাত্র ৭.৮৯ মিলিমিটারের এই ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে দৃষ্টিনন্দন ও পাতলা ডিভাইস, যা হাতে নেয়ার পর আরামদায়ক অনুভূতি পাবেন ব্যবহারকারী। ৯০ হার্জ রিফ্রেশ রেট ও হেলিও জি৮৮ চিপসেট-সহ ৬.৭২ ইঞ্চির এফএইচডি+ রেজ্যুলেশনের স্ক্রিনের এই ফোনটি দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে।

    রিয়েলমি সি৫৫ এই সেগমেন্টের একমাত্র ফোন যেখানে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডওয়াই (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স রয়েছে। আরও ভালো অভিজ্ঞতার জন্য এই সিরিজের আগের ফোন সি৩৫ এর তুলনায় এই ফোনে ৫৪ শতাংশ সেন্সর সাইজ এবং ৫৩.৮ শতাংশ রেজ্যুলেশন বৃদ্ধি করা হয়েছে। উদ্ভাবনী ইমেজ মোড, ফিল্টার ও প্রোলাইট ইমেজিং টেকনোলোজির সুবিধার মাধ্যমে ফোনটি কম আলোতেও সেরা ক্যামেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে।

    নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতে এই ফোনে রয়েছে ৮ জিবি ডায়নামিক র‍্যাম (যা ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে) এবং ২৫৬ জিবি স্টোরেজ (যা ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে) । এছাড়া, রিয়েলমি সি৫৫ এ রয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জার, যা এই সেগমেন্টের সেরা। ফোনটি শতভাগ চার্জ হতে সময় নিবে মাত্র ৬৩ মিনিট। পাশাপাশি ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।

    রিয়েলমি সি৫৫ ফোনে প্রথমবারের মতো (অ্যান্ড্রয়েড ফোনে) মিনি ক্যাপসুল ব্যবহার করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন চার্জিং স্ট্যাটাস (ফুল চার্জ, চার্জ হচ্ছে ও লো ব্যাটারি বোঝাতে সবুজ, নীল ও লাল রঙের ব্যবহার), ডেটা ব্যবহার ও স্টেপ কাউন্টসের নোটিফিকেশন পাবেন। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০, ফাস্ট-সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩৬০ ডিগ্রি ফ্রি সোয়াইপ-সহ মাল্টিফাংশনাল এনএফসি।

    চারটি সেগমেন্ট সেরা ফিচারের কারণে রিয়েলমি সি৫৫ ‘চ্যাম্পিয়ন’ ডিভাইস হিসেবে বিবেচিত হচ্ছে। চ্যাম্পিয়ন মুহুর্ত এখন তরুণ ব্যবহারকারীদের হাতের মুঠোয়!

    রিয়েলমি সি৫৫
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্যামসাং -এর আকর্ষণীয় ঈদ ক্যাম্পেইন
    Next Article টিকটক ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই মিলবে পছন্দের ভিডিও

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.