Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » নতুন উদ্যোগকে সহায়তা দিবে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ
    উদ্ভাবন

    নতুন উদ্যোগকে সহায়তা দিবে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ

    April 5, 2023
    দেশের শিক্ষিত যুবকদের সৃজনশীল ও উদ্ভাবনী নতুন উদ্যোগে সহায়তার লক্ষ‌্যে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ এর মধ‌্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : দেশের শিক্ষিত যুবকদের সৃজনশীল ও উদ্ভাবনী স্টার্টআপ বা নতুন উদ্যোগে যৌথভাবে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ। সরকারি এই দু’টি সংস্থা দেশের শিক্ষিত যুব সমাজ বিশেষতঃ প্রযুক্তি ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে আগ্রহী করে তোলা, এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রদান, সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, নীতি সহায়তা ও প্রযোজ্য ক্ষেত্রে অর্থায়নের ব্যবস্থা করবে।

    এসব কার্যক্রম বাস্তবায়নে যৌথ কর্মসূচি গ্রহণের লক্ষ্যে গত ৩ এপ্রিল ২০২৩ আইসিটি বিভাগে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

    এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং স্টার্টআপ বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।

    অনুষ্ঠানে জানানো হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন বিদ্যমান এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ, প্রযুক্তি সহায়তা ও অর্থায়নের সুযোগ সৃষ্টিসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন উদ্যোক্তা সৃষ্টিও ফাউন্ডেশনের অন্যতম কাজ।

    বর্তমান প্রেক্ষাপটে ‘স্টার্টআপ’ নতুন উদ্যোক্তা সৃষ্টির একটি অন্যতম মাধ্যম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তরুণ সমাজ বিশেষতঃ শিক্ষিত যুব সমাজ ব্যাপক হারে নতুন উদ্যোগ ও স্টার্টআপের দিকে ঝুঁকছে। চাকরির পেছনে সময় নষ্ট না করে তরুণ-তরুণীরা তাদের সৃজনশীল, উদ্ভাবনীমূলক ও প্রযুক্তি সহায়ক উদ্যোগকে সার্থক করে তুলতে যৌথভাবে কাজ করতে পারে এসএমই ফাউন্ডেশন ও স্টার্টআপ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট উদ্যোক্তা প্রয়োজন। আর স্মার্ট উদ্যোক্তা সৃষ্টিতে এসএমই ফাউন্ডেশন এবং স্টার্টআপ বাংলাদেশ এই যৌথ প্রয়াস সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    এসএমই ফাউন্ডেশন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleইন্ডিয়াসফটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলো বেসিস
    Next Article দক্ষিণ এশিয়ায় একটি স্মার্ট ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তুলবে হুয়াওয়ে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.