Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ট্যাক্স অ্যাপ চালু করলো শাপলা ট্যাক্স
    অন্যান্য

    ট্যাক্স অ্যাপ চালু করলো শাপলা ট্যাক্স

    October 19, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    সি‌নিয়র রি‌পোর্টার: বাংলাদেশ প্রকৃত অর্থেই এখন ‘ডিজিটাল বাংলাদেশ’ এ রূপান্তরিত হচ্ছে। আর তাই কর আদান-প্রদানের জন্য একটি ট্যাক্স-ফাইলিং অ্যাপ অত্যাবশকীয় হয়ে উঠেছে। একটি ডিজিটাল ট্যাক্স-ফাইলিং অ্যাপ করদাতাদের সহজ সমাধানে যেমন সাহয্য করবে তেমনি বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে আরো অগ্রসর এবং উন্নত করে তুলবে।

    শাপলা ট্যাক্স ইতোমধ্যেই অনলাইনে কর প্রদানের একটি ভরসার জায়গা হয়ে উঠেছে। । ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ সংযোজন ‘শাপলা ট্যাক্স অ্যাপ’ এর উদ্ভোধন করেছে । অনুষ্ঠানটি ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শীর্ষ গণমাধ্যমকর্মী সহ অন্যান্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অ্যাপটির কর্মপরিকল্পনা ও দেশের কর ব্যবস্থাপনায় এর ভূমিকা নিয়ে তাঁরা এ সময় নিজস্ব মতামত তুলে ধরেছেন ।

    ১০০০ জনেরও বেশি গ্রাহক গতবছর শাপলা ট্যাক্সের মাধ্যমে কর প্রদান করেছিলো, যা তাদের অসাধারণ সাফল্যেরই প্রমাণ। প্রতিষ্ঠানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, তাদের ফ্রি ট্যাক্স ক্যালকুলেটর। এটি তাৎক্ষণিক কর প্রদানের হিসাব দিতে পারে এবং গ্রাহকের কর দেয়ার প্রক্রিয়াটিকে সহজ করে তোলে।

    এই অ্যাপ ৩ টি সহজ ধাপে ট্যাক্স ফাইলিং এর কাজ করবে, যা ব্যবহারকারীকে সর্বোচ্চ ডেটা সুরক্ষার নিশ্চয়তা দিবে। অ্যাপটির অন্যতম বিশেষত্ব হলো, এটি আইটিপির সার্টিফিকেট প্রাপ্ত পেশাদারদের সাথে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করবে এবং প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের নির্দেশনা ও পরামর্শে পরিচালিত হবে।

    এটি অডিটিং স্ট্যান্ডার্ডস বোর্ড অফ দ্যা আমেরিকান ইন্সটিটিউট ( AICPA) এবং গুগল ক্লাউডের সাথে একত্রিত হয়ে আন্তর্জাতিক মান অক্ষুন্ন রাখবে, সেই সাথে গ্রাহকের নিরাপত্তা প্রোফাইলকে আরো শক্তিশালী করবে। তাই বলা যায়, শাপলা ট্যাক্স অ্যাপ ডিজিটাল কর প্রদানের এক নতুন মানদণ্ড হিসেবে আমাদের সামনে এসেছে।

    টিআরপি হিসেবে শাপলা ট্যাক্স আইটিপি ও করদাতাদের মধ্যে একটি সেতুবন্ধনের মতো কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সার্টিফাইড আয়কর অনুশীলনকারী সাথে একত্রে কাজ করবে এবং দক্ষতার সাথে কর গণনা করার পাশাপাশি আয়কর প্রদানকারীদের জন্য সকল ট্যাক্স সার্ভিস নিশ্চিত করবে। তাদের এই উদ্যোগটি কেবল ব্যক্তিগত কর কিংবা আইটিপি-র জন্য কর প্রদানকেই উৎসাহিত করবে না বরং সকলের কর প্রদান নিশ্চিত করার যে লক্ষ্য বাংলাদেশ সরকারের রয়েছে তাও ত্বরান্বিত করবে।

    শাপলা ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও সিইও তাসনিম মোর্তোজা এ বিষয়ে বলেন, “ অ্যাপটি বাজারে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এই অ্যাপ কর ব্যবস্থাপনার প্রক্রিয়াকে সবার জন্য সহজ করবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য রয়েছে বাংলাদেশ সরকারের, এই অ্যাপের মাধ্যমে তা নিশ্চিত হবে”।

    উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটির সার্বিক ডিজাইন এবং ট্যাক্স ফাইলিং এ এর দক্ষতার নানাদিক সম্পর্কে আলোকপাত করা হয়। শাপলা ট্যাক্স অ্যাপের মাধ্যমে ঝামেলামুক্ত ট্যাক্স ফাইলিং এবং সুরক্ষিত ডেটা ম্যানেজমেন্ট নিশ্চিত করার অঙ্গীকারসহ অ্যাপটি সম্পর্কে খুঁটিনাটি বিভিন্নদিক গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় এ অনুষ্ঠানে।

    শাপলা ট্যাক্স এর www.shapla.io , ব্যক্তিগত ও ব্যবসায়ীদের দক্ষতার সাথে কর প্রদান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে চলেছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে অনলাইনে কর প্রদানের প্রথমসারির একটি মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে । ব্যবসায়ী ও ব্যক্তি নির্বিশেষে গ্রাহকের সুবিধা অনুযায়ী কাজ করার প্রত্যয় এবং নিত্য নতুন উদ্ভাবনী সেবার মাধ্যমে শাপলা ট্যাক্স দেশের কর ব্যবস্থাপনাকে আমাদের সামনে নতুন করে পরিচয় করিয়েছে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশে শুরু হলো ‘হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন
    Next Article আগামী বছরেই নেট ৫.৫জি চালু করতে যাচ্ছে হুয়াওয়ে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.