Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়াতে বেসিস-বিসিসি-জাইকার যৌথ প্রকল্প
    আন্তর্জাতিক

    বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়াতে বেসিস-বিসিসি-জাইকার যৌথ প্রকল্প

    November 26, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সাথে বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়াতে যৌথভাবে ‘জাইকা-বিসিসি-বেসিস: কারিগরি সহযোগিতা প্রকল্প (টিসিপি)’ নামে একটি মাইলফলক প্রকল্প গ্রহণ করেছে।    

    এই প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্পের মেয়াদ হবে ৪২ মাস, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে মানবসম্পদ উন্নয়নের জন্য একটি টেকসই কাঠামো তৈরি করবে। এই প্রকল্পের মাধ্যমে শিল্প বিশেষজ্ঞ, সরকার এবং একাডেমিয়াদের সহযোগিতায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে প্রকৌশলী উন্নয়নে এবং প্রকৌশল দক্ষতা বাড়াতে বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হবে। পরবর্তীকালে, এটি প্রাইভেট কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স তৈরি এবং বাস্তবায়ন করবে।

    এই প্রকল্পে জাপানি শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতামূলক প্রশিক্ষণ কর্মসূচির অধীনে নিম্নলিখিত নয়টি কোর্সের ব্যাপারে আলোকপাত করা হয়েছে।এগুলি হল: আর্কিটেকচার, ফর্মাল স্পেসিফিকেশন, ক্লাউড, টেস্টিং এবং ভেরিফিকেশন, এজাইল, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি, ডেটা সায়েন্স এবং ডেটা-ড্রাইভেন সোসাইটি এবং রেগুলেশন।

    এ প্রসঙ্গে শনিবার, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে বেসিসে একটি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বেসিসের পরিচালক ও বেসিস জাপান ডেস্কের চেয়ারম্যান একেএম আহমেদুল ইসলাম বাবু, জাইকা বাংলাদেশের বিশেষজ্ঞ আকিহিরো শোজি, ইঞ্জিনিয়ার গোলাম সারওয়ার, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) বিসিসি এবং বেসিসের অন্যান্য সদস্য ও জাপান ডেস্ক সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভায় বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, “বেসিস এই প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অংশ হবে এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করবে। বেসিস এই ধরনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তথ্যপ্রযুক্তি শিল্পের চাহিদা এবং দক্ষ মানব সম্পদের মধ্যে যে ব্যবধান আছে তা পূরণ করে, আমরা বাংলাদেশে প্রযুক্তিগত অগ্রগতির জন্য একটি টেকসই এবং সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্যে সবসময়ই কাজ করে যাচ্ছি।”

    একেএম আহমেদুল ইসলাম বাবু বলেন, “এই প্রকল্পটি বিশেষ করে তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য এবং বেসিস সদস্যরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। প্রকল্পের উদ্দেশ্য হল বেসিসের সদস্য কোম্পানিগুলির সাথে উচ্চ-মধ্যম থেকে উচ্চ-স্তরের তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধি করা।”

    আকিহিরো শোজি বলেন, “প্রকল্পটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের সমৃদ্ধিকে উত্সাহিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমি মনে করি। প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ।”

    ইঞ্জিনিয়ার গোলাম সারওয়ার  বলেন, “তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে সরকার সবসময়ই প্রাইভেট সেক্টরের সাথে ওতপ্রোতভাবে কাজ করে আসছে। তথ্যপ্রযুক্তি শিল্পে দক্ষ প্রকৌশলীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এই ধরনের প্রকল্প নিয়ে সরকার কাজ করছে।”

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleপ‌রি‌বেশ বান্ধব শেয়া‌রিং ই-বাইক এখন সি‌লে‌টে
    Next Article সাইবার আক্রা‌ন্ত কমা‌তে প্রয়োজন স‌চেতনতা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.