Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » দেশের বাজারে এআই প্রযুক্তির ল্যাপটপ আনলো গিগাবাইট
    কম্পিউটার

    দেশের বাজারে এআই প্রযুক্তির ল্যাপটপ আনলো গিগাবাইট

    April 29, 2024
    দেশের বাজারে এআই প্রযুক্তির ল্যাপটপ আনলো গিগাবাইট
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক : গেমার, ভিডিও এডিটর, কন্টেন্ট ক্রিয়েটরসহ ভারী কাজের উপযোগী ২টি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ইন্টেল ১৪ প্রজন্মের অরাস গেমিং ১৬এক্স একেজি এবং অরাস  গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপসহ  ৫টি ওএলইডি ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এলো গিগাবাইট বাংলাদেশ।
    রবিবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি রেঁস্তোরায় ল্যাপটপগুলো অবমুক্ত করেন গিগাবাইট এশিয়া অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান স্যু। তিনি জানান, ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির হাতে।
    অনুষ্ঠানে ল্যাপটপগুলোর বিশেষত্ব তুলে ধরেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মাদ আনাস খান । তিনি জানান, গেমার এবং ডিজাইনারদের জন্য এই এআই পরিচালিত অরাস গেমিং ১৬এক্স একেজি এবং অরাস  গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ প্রজন্মের কোর আই৭ প্রোসেসর এবং জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড ও জিফোর্স আরটিএক্স ৪০৭০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড।
    গেমার এবং ডিজাইনারদের জন্য এই এআই পরিচালিত অরাস গেমিং ১৬এক্স একেজি এবং অরাস  গেমিং  ১৬এক্স এএসজি ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ প্রজন্মের কোর আই৭ প্রোসেস এবং জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড ও জিফোর্স আরটিএক্স ৪০৭০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড।
    অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন জানান, দীর্ঘ ২৪ বছর ধরে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড গিগাবাইট বাংলাদেশ এর একমাত্র সোল ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশের বাজারে পিসি কম্পোনেন্ট ও ল্যাপটপ  সরবরাহ করে আসছে।
    অনুষ্ঠানে ল্যাপটপগুলো সম্পর্কে নাফিউর রহমান জানান, বাজারে অনেক ব্যবসায়ী অস্বাদু উপায়ে ল্যাপটপ নিয়ে আসছে তাই সকলে যাতে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের হলগ্রাম দেখে গিগাবাইটের পণ্য ক্রয় করতে।
    এছাড়াও অনুষ্ঠানে গিগাবাইট জি৫ এমএফ৫ এবং জি৫ কেএফ৫ নামে আরও দুইটি ১৩ প্রজন্মের কোর আই৭ প্রসেসরের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়।
    ডিজাইনারদের জন্য বিশেষভাবে গিগাবাইট এনেছে অ্যারো ১৪ ওলেড মডেলের ল্যাপটপ, যা দেখতে খুবই আকর্ষণীয় ও উন্নতমানের।
    অনুষ্ঠানে জানানো হয়, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড একমাত্র পরিবেশক হিসেবে দেশের বাজারে সকল অথরাইজড ডিলার পয়েন্টে ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য সরবরাহ করবে। আর পারফরমেন্স বিবেচনায় ল্যাপটপগুলো বিএমডব্লিউ মানের। তাই এগুলোর দাম লাখ টাকার বেশি।
    গিগাবাইট নতুন পণ‌্য ল্যাপটপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ: আসুস জেনবুক ডুও
    Next Article প্রতিবন্ধীদের উন্নয়নে প্রতিটি বিভাগে একটি করে ইনস্টিটিউট গড়ে তোলা হবে : ডাঃ দীপু মনি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.