Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ভুয়া খবর রুখতে নতুন ফিচার ফেসবুক ‘নিউজ ট্যাব’
    খবর

    ভুয়া খবর রুখতে নতুন ফিচার ফেসবুক ‘নিউজ ট্যাব’

    April 4, 2019
    ছবি-ইন্টারনেট
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি ডেস্ক, ৪ এপ্রিল, ২০১৯: নির্ভরযোগ্য এবং অবশ্যই বিশ্বাসযোগ্য সাংবাদিকতাকে জনগণের সামনে তুলে ধরতে ‘নিউজ ট্যাব’ নামে নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক।

    আজকাল ফেসবুক ওয়ালে দেখা যায় নানা রকম খবর। কোনটি রেখে কোনটি পড়বেন? কোনটি-ই বা সঠিক খবর ! এ নিয়ে পাঠককে পরতে হয় বিড়ম্বনায় ও বিভ্রান্তিতে। পাশাপাশি ভোটের সময় মিথ্যা, ভুয়া ও আপত্তিকর বার্তা দিয়ে পাঠককে বিভ্রান্ত করে একটি মহল।

    এসব রুখতে ভুয়া, আপত্তিকর ও মিথ্যা বিষয়গুলোকে বাদ দিতে চায় ফেসবুক। খবরের চুলচেরা বিশ্লেষণে করে ঠিক করা হবে কোন খবর নিউজ ফিডে দেখানো হবে, আর কোনটা নয়। খবরের সত্যতা যাচাই করেই আপনার জন্যই সঠিক খবর নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক।

    ‘নিউজ ট্যাব’ নামের এই ফিচারে পাওয়া যাবে দিনের সবশেষ তাজা খবর। স্থানীয় থেকে আন্তর্জাতিক সংবাদ পছন্দের সব খবরই থাকবে এই নিউজ ট্যাবে এমনটাই জানিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

    এ ব্যাপারে ইউরোপের অন্যতম ডিজিটাল পাবলিশিং হাউস অ্যাক্সেল স্প্রিংগারের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চালাচ্ছে ফেসবুক।

    মার্ক জুকারবার্গ বলেন, অ্যাক্সেল স্প্রিংগারের সিইও ম্যাথিয়াস ডপফিনারের সঙ্গে আলোচনা করেছি। কী ভাবে নিউজ ফিডকে নিয়ন্ত্রণ করা হবে তার একটা রূপরেখা ঠিক হয়েছে। আমরা অনেক বেশি নির্ভরযোগ্য খবর চাই, যেটা ডিজিটাল পাবলিশিং হাউজগুলোর জন্য যেমন লাভজনক হবে তেমনি লাভ হবে ব্যবহারকারীদের।

    তবে নিউজ ট্যাবে চাইলে যে কোন খবর প্রকাশ করা যাবে না। এ ক্ষেত্রে কড়া নজর রাখবে ফেসবুক।

    এ প্রসঙ্গে জুকারবার্গ জানিয়েছেন, এই ফিচারের জন্য আলাদা করে কোন সাংবাদিক রাখা হবে না। তবে পরিচালক থাকবেন। যার দায়িত্ব হবে জমা করা খবর থেকে বাছাই করে সেরা খবরগুলো ট্যাবে প্রকাশ করা। সে ক্ষেত্রে চাইলেই যে কোন ডিজিটাল মিডিয়া ফেসবুকের পার্টনার হতে পারে। তবে তাদের খবর নেওয়ার আগেও কড়া নজরদারি চালাবে ফেসবুক।

    মার্ক জুকারবার্গ বলেন, এতদিন নিউজ ফিড ঘাঁটলেই দেশ-বিদেশের খবর মিলত। পছন্দের মিডিয়া পেজে লাইক করা থাকলে, সেই মিডিয়ার প্রকাশ করা সমস্ত আপডেট নিউজ ফিডেই পেতেন ব্যবহারকারীরা।

    তিনি বলেন, ফেসবুকে অন্তত ১০ থেকে ১৫ শতাংশ ব্যবহারকারী রয়েছেন যাঁরা নিত্যদিনের খবর জানতে চান। রাজনীতি, অর্থনীতি, খেলা, ব্যবসা-বাণিজ্য থেকে সফট, টেকনিক্যাল নিউজ সব বিষয়েরই আলাদা আলাদা ব্যবহারকারী রয়েছে। সকলের কথা ভেবেই তাই এই নিউজ ট্যাবের সিদ্ধান্ত।

    নিউজ ট্যাব ফেসবুক মার্ক জুকারবার্গ সোশ্যাল মিডিয়া
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleহুয়াওয়ে পি ৩০ সিরিজের যেকোন একটি বুকিং দিলেই উপহার
    Next Article আগামীকাল দক্ষিণ কোরিয়ায় চালু হচ্ছে বিশ্বের প্রথম ফাইভজি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.