Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » হাসপাতালে ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতি পরীক্ষায় ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ
    খবর

    হাসপাতালে ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতি পরীক্ষায় ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ

    May 17, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

    বৃহস্পতিবার (১৬ মে) সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্বে করেন কমিটির সভাপতি জাহিদ মালেক। কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. আলী আজগার, মো. আবদুস সবুর, মো. ইয়াকুব আলী, নাদিয়া বিনতে আমিন বৈঠকে অংশ নেন।

    বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রকল্পের অগ্রগতি, ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতির কার্যকারিতার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়, কেমিক্যাল রি-এজেন্ট ও টেস্টিং কিটস দেশে উৎপাদনের সক্ষমতা সৃষ্টি, দেশে ব্যবহৃত ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রযুক্তির উপযুক্ততা ও কার্যকারিতার বিষয়ে আলোচনা করা হয়।

    বৈঠকে হাসপাতালে ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতিগুলোর কার্যকারিতা পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ করা হয়।

    কমিটি দেশের কী পরিমাণ কেমিক্যাল রি-এজেন্ট ও টেস্টিং কিটস উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং সেগুলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য দুই মন্ত্রণালয়ের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধনেরও সুপারিশ করে।

    এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    রেডিয়েশন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article২০৪১ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ
    Next Article সেবা বিক্রির তথ্যে ফাঁকি, নভোকমকে ২৫ লাখ টাকা জরিমানা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.