Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ডেটাথন তৃতীয় সংস্করণে বিজয়ীরা পেলো ১০ লাখ টাকার পুরস্কার
    উদ্ভাবন

    ডেটাথন তৃতীয় সংস্করণে বিজয়ীরা পেলো ১০ লাখ টাকার পুরস্কার

    June 5, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : জমকালো গালা নাইটের মাধ্যমে শেষ হয়েছে দেশের সর্ববৃহৎ ডেটা সায়েন্স প্রতিযোগিতা ডেটাথনের তৃতীয় সংস্করণের চূড়ান্ত পর্ব। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী তিন দলকে পুরস্কৃত করা হয়।

    দেশের শীর্ষস্থানীয় ফোরজি ও ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, রবি আজিয়াটা লিমিটেড আয়োজিত ডেটাথন ৩.০-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘এসিআই সার্ভার ডাউন’। প্রথম রানার আপ হয়েছে টিম ‘ইয়েলো কিং’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে টিম ‘বিগ ডেটা এআই ডেটা সায়েন্স’। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ী তিন দলের হাতে পুরস্কার তুলে দেন।

    এসিআই সার্ভার ডাউন চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে ৫ লাখ টাকা সমমূল্যের পুরস্কার। প্রথম রানার আপ ইয়েলো কিং ৩ লাখ এবং দ্বিতীয় রানার আপ বিগ ডাটা এআই ডাটা সায়েন্স  পেয়েছে ২ লাখ টাকার পুরস্কার।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এ সময় রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠিসহ সরকারি ও বেসরকারিখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ডেটাথন ৩.০ প্রতিযোগিতায় ৩,৫০০ জনেরও বেশি প্রতিযোগী ১,০০০ টিরও বেশি দলে বিভক্ত হয়ে  অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। নানা ধাপে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৩টি দলের ৯৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গত ২৪ ও ২৫ মে রবি করপোরেট অফিসে আয়োজিত ৪৮ ঘণ্টার ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে ডেটাথন ৩.০-এর বিজয়ী নির্ধারণ করা হয়।

    ডেটাথনে অংশগ্রহণকারীরা ডেটাভিত্তিক সমস্যা সমাধান ও মেশিন লার্নিং-এ দক্ষতা প্রদর্শন করছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক ডেটা বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

    বাংলাদেশের অগ্রগামী ও সর্ববৃহৎ ডেটাথন ইভেন্ট হিসেবে ডেটাথন ৩.০ বাস্তব বিশ্বের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় বিগ ডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং-এর রূপান্তরমূলক ভূমিকার ওপর আলোকপাত করেছে। এই আয়োজন ডেটা বিজ্ঞানী, ব্যবসায় বিশ্লেষক, পরিসংখ্যানবিদ, ডেটা ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্পখাত ও স্টার্ট আপসহ ডেটা নিয়ে কাজে উৎসাহীদের জন্য এক ধরনের আকর্ষণীয় সুযোগ।

    প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক বলেন, ‘শিক্ষা, বিনোদন,খেলা প্রতিটি জায়গায় ডেটা সায়েন্টিস্ট এর দরকার হবে। আমরা আশা করি আমাদের মেধাবী তরুণ প্রজন্ম এক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে।’ তিনি আরো বলেন, ‘করোনা পরিস্থিতির সময় আমরা ডেটার ব্যবহার করেছি। আর এরই কারণে কোভিড মোকাবিলায় বিশ্বের সফল ৫ম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা।’

    ডেটাথন ৩.০ আয়োজনের জন্য রবি আজিয়াটা লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের নিয়ে ভবিষ্যতে কাজ করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

    অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি বলেন, ‘ডেটাথনে অংশগ্রহণকারীদের প্রতিভা ও উদ্ভাবনী শক্তি দেখে আমরা অত্যন্ত আশান্বিত। এই আয়োজন বিভিন্ন সমস্যা সমাধানে ডেটা সায়েন্সের সম্ভাবনাকে তুলে ধরে এবং ভবিষ্যত মেধাবী ডেটা বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে রবির প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করে। ডেটাথনে পাওয়া যুগান্তকারী উপায়গুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে-এটাই আমাদের প্রত্যাশা।’

    রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে প্রতিযোগিতাটির ‘পাওয়ারড বাই’ সহযোগী অ্যামাজন ওয়েব সিরিজ। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড ও ডিজিটাল মিডিয়া পার্টনার এডিএ বাংলাদেশ। ইন্টিগ্রেশন পার্টনার হিসেবে অ্যাকজেনটেক পিএলসি ও ক্লাউড এক্সপার্টাইজ পার্টনার হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩।

    জুনাইদ আহমেদ পলক ডেটাথন ৩.০ রবি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅ্যাপস কলিং এর বিজ্ঞাপনে অতিষ্ঠ দেশের ৯৯ শতাংশ গ্রাহক
    Next Article ঈদ উপলক্ষে অনার দিয়েছে “অবিশ্বাস্য ক্যাশব্যাক অফার”

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.