Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » তরুণদের চাহিদা মেটাতে শাওমি নিয়ে আসলো রেডমি ১৩
    খবর

    তরুণদের চাহিদা মেটাতে শাওমি নিয়ে আসলো রেডমি ১৩

    June 10, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: শাওমি আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এলো বহুল প্রত্যাশিত স্মার্টফোন , যা মূলত ডিজাইন করা হয়েছে তরুণ, ট্রেন্ডি এবং বিশ্বের দরবারে নিজেদেরকে মেলে ধরতে চান এমন ব্যক্তিদের উদ্দেশ্য করে। এর উদ্ভাবনী বৈশিষ্ট্য, অনন্য নকশা আর শক্তিশালী পারফরম্যান্স রেডমি ১৩’র ট্যাগলাইন “স্টাইল বানাই, দুনিয়া কাপাই”-কে প্রমাণ করার সাথে সাথে ট্রেন্ডসেটারদের জন্যও স্মার্টফোনের এক নতুন মান স্থাপন করেছে।

    রেডমি ১৩-এর ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী সুপার-ক্লিয়ার মূল ক্যামেরা দিয়ে তোলা প্রতিটি ছবির মাধ্যমে আপনার মূল্যবান মুহূর্তগুলোর প্রতিটি হয়ে উঠবে এক একটি মাস্টারপিস। আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট ক্রিয়েটর হন অথবা আপনার জীবনের গুরুত্বপূর্ণ মূহুর্তগুলো সারাবিশ্বের সামনে তুলে ধরতে পছন্দ করেন তাহলে রেডমি১৩-এর ৩X ইন-সেন্সর লসলেস জুম দেবে চমৎকার ঝকঝকে ছবি। এটির রিয়ার ক্যামেরা দিবে কম আলোতেও চমৎকার পারফরম্যান্স, যার ফলে সহজেই তুলতে পারবেন সেরা ব্রাইটনেস ও কনট্রাস্টের আল্ট্রা-ক্লিয়ার নাইট ফটো এবং হাই ডেফিনেশনের চেয়ে ভাল রেজুলেশনের ছবি। আর নিখুঁত সেলফির জন্য আছে প্রাকৃতিক ও সুষম আলোর সফট-লাইট রিং সহ ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার ফলে স্বল্প আলোতেও নিশ্চিন্তে তোলা যাবে নিখুত সব ছবি।

    নজর কাড়বে রেডমি ১৩-এর চমৎকার গ্লাস ব্যাকও, যা পাওয়া যাবে চারটি চমৎকার রঙে: মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, পার্ল পিংক এবং ওশান ব্লু। অসাধারণ ও ব্যতিক্রমী ওশান ব্লু ডিজাইনটি তৈরি করা হয়েছে ম্যাগনেটিক ইঙ্ক পদ্ধতি ব্যবহার করে যা দেখতে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। ফোনটিতে আরও পাবেন কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এবং ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ-সিঙ্ক সহ ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট নিজে থেকেই সমন্বয় করে আপনাকে দিবে নিরবচ্ছিন্ন ব্যবহার অভিজ্ঞতা।

    স্মার্টফোনের পারফরম্যান্সই মূল কথা, আর এক্ষেত্রেও রেডমি ১৩ আপনাকে হতাশ করবে না। মিডিয়াটেক হেলিও জি ৯১-আল্ট্রা চিপসেট এবং শাওমি হাইপারওএস সমৃদ্ধ রেডমি ১৩-তে পাবেন অসাধারণ পারফরম্যান্স। রিফ্রেশড ইউজার ইন্টারফেস, নুতুন ডিজাইনের হোম স্ক্রিন এবং উন্নত নোটিফিকেশন ও উইজেট আপনাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে আর দিবে স্মার্টফোন ব্যবহারের এক মসৃণ অভিজ্ঞতা। এছাড়াও ফোনটিতে পাচ্ছেন ৫০৩০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি যা চার্জ করার জন্য আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার, মাত্র ৭০ মিনিটেই ফুলচার্জ হবে আপনার ফোন। একবার ফুলচার্জ করলে ব্যাটারির চিন্তা না করেই নিশিন্তে ব্যবহার করতে পারবেন সারাদিন।

    ভোক্তাদের চাহিদা ও প্রয়োজনকে মাথায় রেখে রেডমি ১৩-এর ৬ জিবি র‌্যাম +১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ, দুইটি ভ্যারিয়েন্ট বাজারে ছেড়েছে শাওমি। ফোনটির ৬ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৮ জিবি র‌্যাম +১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) যা নিশ্চিত করবে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার।

    রেডমি ১৩ শাওমি স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকর অব্যাহতির মেয়াদ আরো ৭ বছর পুনঃবহাল রাখার দাবি তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের
    Next Article প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় মর্মাহত আইএসপিএবি

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.