Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » নোবিপ্রবি’র আয়োজনে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    উদ্ভাবন

    নোবিপ্রবি’র আয়োজনে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    June 13, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ‌ডি‌জিটাল বার্তা ডেস্ক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি  (আইআইটি) এর আয়োজনে গত ১১ জুন রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা।

    আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটি’র অধ্যাপক ড. কাজী মুহেমিন-উস-সাকিব সহ নোবিপ্রবি আইআইটি’র শিক্ষকবৃন্দ।

    ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান ব্র্যাক আইটিএস এর সিনিয়র টেকনোলজি উপদেস্টা শাহ আলী নেওয়াজ তপু, ব্রেইন স্টেশন২৩ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, জেনুইটি সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন) মো. হাবিবুর রহমান, ফ্রনটেক  লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টের ও সিইও রেদোয়ান ফেরদৌস, ভেন্ডি লিমিটেড এর ফাউন্ডার এন্ড সিইও মো. শরিফ মুক্তাদির, আমারপে’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা এ এম ইশতিয়াক সারোয়ার, ডিক্যাস্টালিয়া’র সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক সাবিলা ইনুন, প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ প্রমুখ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন নোবিপ্রবি আইআইটি’র সহকারী অধ্যাপক মোঃ ইফতেখারুল আলম ইফাত।

    আলোচনায় একাডেমিয়া-ইন্ডাস্ট্র’র মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

    এ সময় যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ইন্টার্নশীপ সম্পন্ন করেছেন এবং যারা বর্তমানে ইন্টার্নশীপ করছেন তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে ইন্টার্নশীপ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

    আলোচনা থেকে উঠে আসা সমস্যাগুলো সমাধানে উভয় পক্ষের সম্ভাব্য করনীয় সবকিছু করার আশ্বাস প্রদান করেন। একই সাথে এই ধরনের আলোচনা নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে আলোচকরা মত প্রকাশ করেন। বিশেষ করে শিক্ষার্থীরা যেন কো-সুপারভিশনে বিশ্ববিদ্যালয়ে বসেই প্রজেক্ট সম্পন্ন করতে পারে এ বিষয়ে বিশেষ জোর দেয়া হয়।

    অনুষ্ঠানে তিনটি সফটওয়্যার কোম্পানী ও নোবিপ্রবি আইআইটি এর সাথে শিক্ষার্থীদের ইন্টার্নশীপের বিষেয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

    নোবিপ্রবির আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন এবং সফটওয়্যার কোম্পানী জেনুইটি সিস্টেম লিমিটেড এর জেনারেল ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন) মো. হাবিবুর রহমান, ফ্রনটেক  লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টের ও সিইও রেদোয়ান ফেরদৌস এবং ভেন্ডি লিমিটেড এর ফাউন্ডার এন্ড সিইও মো. শরিফ মুক্তাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্টার্টআপ ইকোসিস্টেম বিকেন্দ্রীকরণে একসা‌থে কাজ কর‌বে আইডিয়া এবং এসটুএস ভেঞ্চার
    Next Article এক আইএমইআই নম্বরে চলছে দেড় লাখের বেশি ফোন!

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.