Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » এবার বাজার মাতাবে অনারের এআই ফোন !
    খবর

    এবার বাজার মাতাবে অনারের এআই ফোন !

    July 15, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক: শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার বাজারে আনতে যাচ্ছে তাদের এআই পোট্রেইট মাস্টার ২০০ সিরিজের নতুন দুই ডিভাইস ‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’। যারা প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য অনার ২০০ সিরিজের এই ডিভাইসগুলোতে থাকবে আইকনিক স্টুডিও হারকোর্ট ফিচার। স্মার্টফোন ব্যবহারকারীরা প্রিমিয়াম পোর্ট্রেট শ্যুটের অভিজ্ঞতার পাশাপাশি অসাধারণ ভিডিওগ্রাফি করেও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
    বাজারে আসতে যাওয়া অনার ২০০ প্রো মডেলে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলিউশন যুক্ত কোয়াড-কার্ভ ওলেড প্যানেল থাকবে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। উন্নত সংস্করণের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট এই ডিভাইসের পারফর্মেন্স করছে অত্যন্ত শক্তিশালী। তার সঙ্গে ২৪ জিবি (১২ জিবি ডেডিকেটেড + ১২ জিবি টার্বো) পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ। ফটোগ্রাফির জন্য অনার ২০০ প্রো স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি অমনিভিশন এইচ৯০০০ সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৫০ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ওজন হবে মাত্র ১৯৯ গ্রাম। এছাড়াও এই স্মার্টফোনে থাকবে নতুন প্রযুক্তির সিলিকন-কার্বন ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সাথে ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকবে ডুয়াল সিমের সাপোর্ট এবং ৫জি কানেক্টিভিটি। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ম্যাজিক ওএস ৮.০- এর সাহায্যে পরিচালিত হবে অনারের নতুন এই স্মার্টফোন। এছাড়া প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ নিশ্চিত করতেই স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন ফটোগ্রাফি ফিচার স্টুডিও হারকোর্ট সংযোজন।
    বাজারে আসতে যাওয়া অনার ২০০ সিরিজের অন্য আরেকটি ডিভাইস অনার ২০০ স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। ওএলইডি ফুল-এইচডি+ স্ক্রিন। ২৪ জিবি (১২ জিবি ডেডিকেটেড + ১২ জিবি টার্বো) পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকছে এই স্মার্টফোনে। আরোও থাকছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টসহ ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ম্যাজিক ওএস ৮.০-এর সাপোর্ট পাওয়া যাবে অনার ২০০ ফোনে। অনার ২০০ স্মার্টফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে  থাকছে। অনার ২০০ সিরিজ স্মার্টফোন ব্যবহারকারীদের চোখের কম্ফোর্টকে প্রাধান্য দিয়ে ডিসপ্লে ফিচার যেমন ৩৮৪০ হার্জ রিস্ক-ফ্রি ডিমিং, টিইউভি রিনল্যান্ড সার্টিফিকেশন, ন্যাচারাল টোন ২.০ এবং স্ক্রিনের তাপমাত্রা কম রাখার জন্য এআই নাইট ডিসপ্লে ফিচারগুলো এনেছে।
    দুর্দান্ত পারফর্মেন্স, প্রিমিয়াম এআই পোর্ট্রেট ফটোগ্রাফি, সিলিকন-কার্বন ব্যাটারির অসাধারণ কম্বিনেশনে অনার ২০০ সিরিজের নতুন এই দুটির ডিভাইস কত দাম হবে, প্রি-বুক অফার এবং কবে বাজারে পাওয়া যাবে এবং বিস্তারিত তথ্য জানতে অনার বাংলাদেশ ফেসবুক পেজে (https://www.facebook.com/honormobilebd) লক্ষ্য রাখতে হবে।
    অনার এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং ২০০ প্রো এআই ফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleটফি-তে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইলো বাকি দশ’ !
    Next Article বিটিআরসির শোকজের জবাব দিয়েছে গ্রামীণফোন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.