Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে ইন্টারনেট সেবা বিঘ্নের কারণ জানাল বিটিআরসি
    খবর

    খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে ইন্টারনেট সেবা বিঘ্নের কারণ জানাল বিটিআরসি

    September 22, 2024
    Telecommunication tower
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে।  এ প্রেক্ষিতে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল না অন্য কোনো ঘটনা ঘটেছিল, তা জানতে উন্মুখ দেশের জনগণ। এ অবস্থায় বিটিআরসি এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অবস্থান ও মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণ পরিস্কার করেছে।

    বিটিআরসি বলছে, খাগড়াছড়ির দীঘিনালায় গত বৃহস্পতিবার দিনভর সংঘর্ষ চলে। সেদিন বিকাল ৪টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।তাতে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার কাটা পড়ে।

    এর ফলে মোবাইল অপারেটর রবির ১৬টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে জানিয়ে বিটিআরসির ব্যাখ্যায় বলা হয়, জেলায় রবির দেড়শর মতো টাওয়ার থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি চলমান থাকায় সঙ্গে সঙ্গে সেসব টাওয়ার মেরামত করা সম্ভব হয়নি। এরপর শুক্রবার রবি সেখানে ১৪টি টাওয়ার সচল করতে পেরেছে। বিচ্ছিন্ন হয়ে পড়া বাকি দুই টাওয়ার এখনো মেরামত করা যায়নি।

    বিটিআরসি বলছে, খাগড়াছড়িতে টেলিটকের ৭২টি টাওয়ার রয়েছে। পিডিবি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ২৩টি এবং অন্যান্য কারণে সেখানকার আরও ৬টি টাওয়ার অচল হয়ে পড়েছে।

    নিয়ন্ত্রণ সংস্থাটি জানায়, ‘খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় পাহাড়ি ও বাঙ্গালিদের মধ্যে সহিংসতায় উদ্ভূত পরিস্থিতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল রয়েছে। তবে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কোনো কোনো এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় স্বল্পসংখ্যক গ্রাহক ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত রয়েছে।

    ‘তবে ওই এলাকায় আইএসপি অপারেটরগুলোর ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক পুনঃস্থাপন ও জেনারেটরের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ প্রদানের কার্যক্রম চলমান থাকায় উক্ত এলাকাসমূহে ক্রমান্বয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হচ্ছে’ উল্লেখ করে বিটিআরসি।

    বিটিআরসি জানায়, তারা মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোন নির্দেশনা প্রদান করেনি।এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ইন্টারনেট ‘বন্ধ করা’ ইস্যুতে বিটিআরসির কাছে ব্যাখ্যা চান।

    পরে মো. নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয়। কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি।

    ইন্টারনেট বন্ধ খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল বিটিআরসি রাঙ্গামাটি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাক্কোর নেতৃত্বে তানভীর ইব্রাহীম ও ফয়সল আলিম
    Next Article হাই-টেক পার্কের পাঁচ কর্মকর্তাকে বদলি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.