Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে জনগণের স্বার্থ রক্ষার তাগিদ তথ্য উপদেষ্টার
    খবর

    অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে জনগণের স্বার্থ রক্ষার তাগিদ তথ্য উপদেষ্টার

    October 6, 2024
    বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের অফিসে নাহিদ ইসলাম | ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে দেশের জনগণের স্বার্থ রক্ষার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম ।

    সম্প্রতি (২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

    উপদেষ্টা বলেন, এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান সকল দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ছিলেন। যার কারণে কোম্পানি অনেক পিছিয়ে গেছে। আমরা সেই সময়ের সকল বিষয় পর্যালোচনা করছি তার ভিত্তিতে ভবিষ্যতে কাজ করা হবে।

    নাহিদ ইসলাম প্রথম স্যাটেলাইটের খরচ অনুযায়ী প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক বলেন, স্যাটেলাইটের খরচ বেশি হয়েছে তাই প্রাপ্তি আশানুরূপ নয়।

    বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান বলেন, কোম্পানিটি গত পাঁচ বছর রিটার্ন জমা দেয়নি যা এখন পরিশোধ করতে হলে মোটা অংকের টাকা পরিশোধ করতে হবে। ইতিমধ্যে বোর্ড মেম্বারদের সমন্বয়ে ৫ সদস্যের কমিটি করা হয়েছে এ কমিটি বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোন কাজ হয়েছে কিনা তা খুঁজে বের করে সুপারিশ করবে তার প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ডঃ মো মুশফিকুর রহমান।

    প্রতিষ্ঠানের সক্ষমতা, দুর্বলতা এবং চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম । তিনি বেতবুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া এবং যাতায়াত ব্যবস্থা অনুন্নত হ‌ওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

    উপদেষ্টা প্রতিষ্ঠানটির মনিটরিং সেন্টার, টেলিভিশন রেটিং পয়েন্ট(টিআরপি), টেলি মেডিসিন এবং ই লার্নিং সিস্টেম এর কার্যক্রম পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অনলাইনে উপগ্রহ ভূ কেন্দ্র,গাজীপুর এবং বেতবুনিয়ার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

    আইসিটি উপদেষ্টা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ডাক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসসিএল
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন বন্ধের ঘোষণা দিলেন টিম বার্নার্স-লি?
    Next Article ১ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চায় জাপান

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.