Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?
    কম্পিউটার

    সিটি আইটি মেলায় কী দিচ্ছে টেকনো?

    December 8, 2025
    ছবি : ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের বৃহৎ প্রযুক্তি আয়োজন সিটি আইটি মেগা মেলা ২০২৫-এ অংশ নিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ঢাকার আগারগাঁও আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হওয়া মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকছে দেশীয় ও বৈশ্বিক প্রযুক্তিপণ্যের সমাহার, বিশেষ মূল্যছাড়, অফার এবং আকর্ষণীয় উপহার।

    মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। ল্যাপটপ কেনা বা আপগ্রেডের আগ্রহীরা স্টার টেক ও রায়ানসসহ বিভিন্ন দোকান থেকে টেকনোর মেগাবুক সিরিজের নতুন মডেলগুলো সরাসরি দেখতে ও কিনতে পারবেন। প্রদর্শিত মডেলের মধ্যে রয়েছে মেগাবুক কে১৫এস, মেগাবুক কে১৬এস, মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম প্রজন্ম) এবং মেগাবুক টি১৪ এয়ার।

    টেকনো ল্যাপটপ কিনলে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ফ্রি উপহার। ইন্টেল ভিত্তিক মডেলে থাকছে টেকনো ওয়াচ নিও, আর রাইজেন ভিত্তিক মডেলে মিলছে টেকনো বাডস ৪।

    মেগাবুক সিরিজের প্রতিটি মডেলেই রয়েছে শক্তিশালী কনফিগারেশন। মেগাবুক কে১৫এস মডেলটির দাম ৫৩,৫০০ টাকা, এতে আছে রাইজেন ৫ ৭৪৩০ইউ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি এসএসডি। কে১৬এস মডেলের দাম ৫৮,৫০০ টাকা, ডিজাইন পাতলা ও হালকা।

    পাওয়ার ব্যবহারকারীদের জন্য মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম প্রজন্ম) মডেল রয়েছে, এতে আছে ইন্টেল কোর আই৯ (১৩তম প্রজন্ম), ৩২ জিবি র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি। দাম ৮৯,৯০০ টাকা, সাথে ফ্রি টেকনো ওয়াচ নিও। এছাড়া আল্ট্রা-পোর্টেবল মেগাবুক টি১৪ এয়ার মডেল মাত্র ৯৯৯ গ্রাম ওজনের, দাম ৬৮,৫০০ টাকা, সাথে ফ্রি টেকনো ওয়াচ নিও।

    টেকনোর মেগাবুক সিরিজ ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মেগাবুক এস১৪ জিতেছে আইএফএ গ্লোবাল প্রোডাক্ট প্রযুক্তি উদ্ভাবন পুরস্কার ২০২৫, এবং মেগাবুক টি১ পেয়েছে রেড ডট প্রোডাক্ট ডিজাইন পুরস্কার ২০২৩। এই অর্জনগুলো ব্র্যান্ডের প্রযুক্তি শক্তি ও নকশার মানকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করেছে।

    টেকনোর পণ্য ও মেলার অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা টেকনো বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঝুঁকিতে মোবাইল খাতের ভবিষ্যৎ, ছড়ানো হচ্ছে অপতথ্য
    Next Article টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.