Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন
    খবর

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    March 8, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: এআই ভিত্তিক গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন ডুয়েল প্রোডাক্ট লাইন, যার মধ্যে রয়েছে ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি। নতুন এই ডিভাইসগুলোতে বিশেষভাবে ফটোগ্রাফি ও ব্যাটারি ইনোভেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা বাংলাদেশের স্মার্টফোন বাজারে একটি নতুন মাইলফলক স্থাপন করবে।

    ক্যামন ৫০ সিরিজ সাশ্রয়ী মূল্যে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা পৌঁছে দেবে। এতে রয়েছে জনপ্রিয় সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি আইপি৬৮/৬৯/৬কে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা, ফ্ল্যাশস্ন্যাপ জুম প্রযুক্তি এবং প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তিসহ ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে নিয়ে এসেছে। প্রসেসরের ক্ষেত্রে আছে মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট, ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং।

    ক্যামন ৫০-এর ফ্ল্যাগশিপ মডেল ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি-তে আরও উন্নত ফটোগ্রাফি সুবিধা রয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল থ্রিএক্স অপটিকাল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ৬০এক্স সুপারজুম প্রযুক্তি। পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি তিনটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে।

    পোভা কার্ভ ২ ফাইভজি-তে রয়েছে বিশাল ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা এক চার্জে তিন দিন ব্যবহার সম্ভব। ফোনটির বডি মাত্র ৭.৪২ মিমি। ৪৫ ওয়াটের সুপার চার্জ এবং ইন্টেলিজেন্ট চার্জিং সুবিধা রয়েছে। নান্দনিক ডিজাইন, কর্নিং গরিলা গ্লাস ৭, এসজিএস অনুমোদিত ড্রপ রেজিস্ট্যান্স এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্জ আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ফ্ল্যাশস্ন্যাপ মেইন এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া এআই ফিচার যেমন এলা ২.০ অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব স্মার্ট সামারি, এআই রাইটিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার/এক্সটেন্ডার অন্তর্ভুক্ত করা হয়েছে।

    উভয় ডিভাইসই দেশব্যাপী টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে। ক্যামন ৫০-এর মূল্য শুরু ৩০,৯৯৯ টাকা (৮ জিবি+১২৮জিবি) এবং পোভা কার্ভ ২ ফাইভজি ৩৬,৯৯৯ টাকায়।

    টেকনো তাদের নতুন প্রোডাক্ট লাইন দিয়ে বাংলাদেশের ইউজারদের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার লক্ষ্য করছে। আরও তথ্যের জন্য টেকনোর ওয়েবসাইট বা ফেসবুক পেজে ভিজিট করা যেতে পারে।

    ক্যামন ৫০ সিরিজ টেকনো নতুন পণ‌্য পোভা কার্ভ ২ ফাইভজি মোবাইল স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’
    Next Article পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.