Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ
    উদ্যোক্তা

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    September 4, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ঘোষিত তফসিল আবারও বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত চিঠিটি বেসিসের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের কাছে পাঠানো হয়েছে।

    ফলে গত ৩০ জুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর বেসিসের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

    মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের জন্য বেসিসে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা এবং বিদ্যমান সদস্যদের তালিকা যথাযথভাবে যাচাই ও হালনাগাদ করা প্রয়োজন।

    এ লক্ষ্যে বেসিসের সদস্যদের সমন্বয়ে সাত সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করে দ্রুত নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

    এর আগে গত ২৭ জুন বেসিসের ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা অনুষ্ঠিত হয়নি। পরে নির্বাচন পুনঃতফসিল ও আচরণবিধি ঘোষণা করে সংগঠনটি।

    সর্বশেষ তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর বেসিসের ১১টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। এতে প্রাথমিকভাবে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ২৯ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকাও প্রকাশ করেছিল বেসিস নির্বাচন বোর্ড।

    তবে নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সেই তফসিলও বাতিল হলো। এখন সাত সদস্যের সহায়ক কমিটি গঠন এবং সদস্য তালিকা যাচাই ও হালনাগাদের পর নতুন করে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হবে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র
    Next Article ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    মহাকাশ জয়ের স্বপ্নে মুখর ছোট্ট বিজ্ঞানীরা

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.