Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বিনামূল্যের কলার টিউন সেট করলেই ফ্রি টকটাইম দিচ্ছে ওয়ালটন
    খবর

    বিনামূল্যের কলার টিউন সেট করলেই ফ্রি টকটাইম দিচ্ছে ওয়ালটন

    April 16, 2019
    techzonetv-Walton Smart AC
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ১৬ এপ্রিল, ২০১৯ : বিনামূল্যের কলার টিউন সেট করলেই ফ্রি টকটাইম দিচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

    প্রতিষ্ঠানটির এয়ার কন্ডিশনারের বিভিন্ন তথ্যমূলক এই কলার টিউন নিজেদের মোবাইলে সেট করে তাৎক্ষণিকভাবে গ্রাহকরা ১০ টাকার ফ্রি টকটাইম পাবেন।

    ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জাকির জানান, প্রাথমিকভাবে মোবাইল অপারেটর এয়ারটেল এবং রবির গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য সব অপারেটরের গ্রাহকদের জন্য অফারটি দেয়া হবে।

    তিনি জানান, বিনামূল্যের কলার টিউন সেট করতে এয়ারটেলের গ্রাহকদের *৭৮৮*৫৭৪# লিখে ডায়াল করতে হবে। আর রবির গ্রাহকরা *৮৪৬৬*৫৭৪# নম্বরে ডায়াল করে এই সুবিধা নিতে পারবেন।

    এই কলার টিউন ব্যবহার করার জন্য গ্রাহকের মোবাইল ব্যালেন্স থেকে কোনো টাকা কাটা যাবে না। অর্থাৎ গ্রাহকরা বিনামূল্যেই কলার টিউনটি ব্যবহার করতে পারবেন। উপরন্তু, বিনামূল্যের এই কলার টিউন সেট করে উপহার হিসেবে ১০ টাকার টকটাইম পাবেন তারা। থাকছে অটো রিনিউয়ালের সুযোগ। সেক্ষেত্রে পরবর্তী ৬ মাস পর্যন্ত গ্রাহক বিনামূল্যে কলার টিউনটি উপভোগ করতে পারবেন। সাথে ছয় মাসে মোট ৬০ টাকার ফ্রি টকটাইম পাবেন।

    সূত্রমতে, বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের ওয়ালটন এসির বিভিন্ন অফার সম্পর্কে ক্রেতাদের জানানোর জন্য এমন অভিনব পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

    ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, এসিতে বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এখন ওয়ালটন এসি কিনে ক্রেতারা পাচ্ছেন পুরো এক বছরের বিদ্যুৎ বিলের সমপরিমাণেরও বেশি টাকা ফ্রি পাওয়ার সুযোগ।

    তাছাড়া, চলছে ‘এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় পুরনো এসি জমা দিলে গ্রাহক তার পছন্দকৃত নতুন ওয়ালটন এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন। এর পাশাপাশি, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৪ এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচারসহ ল্যাপটপ, ফ্রিজ, টিভিসহ অসংখ্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ফ্রি।

    techzonetv-Offers Pic

    ওয়ালটন এসির চীফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, তাদের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা হয়। ফলে স্থানীয় বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে এখন ওয়ালটন এসি। দেশের গন্ডি পেরিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন এসি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।

    ওয়ালটনের রয়েছে আইওটি বেইজড স্মার্ট এসি যা ভয়েস কমান্ড ও মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যাবে। এসিতে প্রতিদিন বা মাসিক বিল আসছে কত? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে? স্মার্ট এসিতে মিলবে এসবের উত্তর।

    ভেনচুরি ও রিভারাইন সিরিজের ১.৫ টনের ওয়ালটন স্মার্ট এসির দাম ৬৫ হাজার টাকা করে। আর একই সিরিজের ২ টনের স্মার্ট এসির দাম পড়বে ৭৬ হাজার ৪০০ টাকা করে।

    এ বছর স্থানীয় বাজারে লেটেস্ট প্রযুক্তির ১ টন, ১.৫ টন ও ২ টনের মোট ১৫ মডেলের স্প্লিট এসি ছেড়েছে ওয়ালটন। এসব এসির দাম ৩৫ হাজার ৯০০ টাকা থেকে ৭৬ হাজার ৪০০ টাকার মধ্যে। পাশাপাশি ৪ ও ৫ টনের সিলিং ও ক্যাসেট টাইপ এসিও উৎপাদন করছে ওয়ালটন।

    ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। থাকছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধায় কেনার সুযোগ।

    ওয়ালটন এসি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঢাকায় উবার ইটস চালু করতে বাংলাদেশে নিয়োগ পেয়েছে মিশা আলি
    Next Article বাংলা বর্ষবরণে বিসিএস এর জমকালো আয়োজন

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.