Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » হুয়াওয়ের সহায়তায় চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম ৫জি স্মার্ট হোটেল
    খবর

    হুয়াওয়ের সহায়তায় চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম ৫জি স্মার্ট হোটেল

    April 18, 2019
    techzonetv-The MoU signing ceremony
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

     টেকজোন টিভি ।। চীন ১৮, এপ্রিল ২০১৯: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে যৌথভাবে ইন্টারকন্টিনেন্টাল শেনজেন ও শেনজেন টেলিকমের সাথে বিশ্বের প্রথম ৫জি স্মার্ট হোটেল তৈরির জন্য কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

    হোটেল ইন্ডাস্ট্রির সমন্বিত টার্মিনাল ও ক্লাউড প্রযুক্তির সাথে প্রথম এন্ড-টু-এন্ড ৫জি নেটওয়ার্ক প্রবর্তন করার মাধ্যমে প্রকল্পটি ইন্টারকন্টিনেন্টাল শেনজেন হোটেলকে ৫জি স্মার্ট হোটেলে রূপান্তরিত করবে।

    অতিথিদের সেরা উদ্ভাবনী ও বিলাসবহুল অভিজ্ঞতা দিতে এবং ৫জি প্রযুক্তির মাধ্যমে সমগ্র হোটেল শিল্পকে ডিজিটাল করার পথকে সুগম করবে এই উদ্যোগ।

    শেনজেন টেলিকম ইন্টারকন্টিনেন্টাল শেনজেনে হুয়াওয়ের ৫জি নেটওয়ার্ক ইক্যুইপমেন্ট ব্যবহার করছে যাতে নিরবচ্ছিন্নভাবে ইনডোর ও আউটডোর ৫জি কভারেজ নিশ্চিত করা যায়। এটি একটি নতুন প্রজন্মের হোটেল পরিসেবার প্ল্যাটফর্ম হিসাবে গণ্য হবে।

    অতিথিরা ৫জি স্মার্টফোন ও গ্রাহককেন্দ্রিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ৫জি হোটেল অ্যাপ্লিকেশনের সুবিধাগুলো ভোগ করতে পারবেন। এছাড়াও এতে থাকবে ৫জি ওয়েলকাম রোবট, ৫জি ক্লাউড কম্পিউটিং টার্মিনাল, ৫জি ক্লাউড গেম এবং ৫জি ক্লাউড ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) রোয়িং মেশিন যা ব্যবসায়িক কাজে আসা কিংবা ভ্রমণরত অতিথিদের জন্য দক্ষ কর্মপরিবেশ এবং অনন্য বিনোদন নিশ্চিত করবে।

    চীনের রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন, গোল্ডেন সানের সাংস্কৃতিক বাণিজ্যিক পর্যটন কমিটির মহাসচিব কাই ইউন, শেনজেন ওসিটি হোটেল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার, চায়না টেলিকম শেনজেন শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ফেং ওয়েই এবং হুয়াওয়ে ওয়্যারলেস সলিউশন এর চিফ মার্কেটিং অফিসার ড. পিটার ঝু অনুষ্ঠানে মূল বক্তৃতা প্রদান করেন ও অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

    হুয়াওয়ের ওয়্যারলেস সলিউশন এর চিফ মার্কেটিং অফিসার ড. পিটার ঝু বলেন, “৫জি এখন আমাদের দোরগোড়ায় রয়েছে – এই বছর হয়ে যাওয়া বসন্ত উৎসবের ভিডিও ফোর-কে আল্ট্রা হাই ডেফিনিশন মানে সম্প্রচার করা থেকে শুরু করে আজকের দিনের ৫জি বিনোদন ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটগুলির ব্যবসায়িক রূপান্তর- সব ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে ৫জি। ৫জি প্রযুক্তি বিভিন্ন শিল্পে প্রবেশ করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে শেনজেন টেলিকমের সাথে আমরা ৫জি ডিজিটাল ইনডোর সিস্টেম ও ৫জি ক্লাউড এক্স প্রযুক্তি সরবরাহ করেছি যা হোটেলের বিভিন্ন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আমাদের উভয় পক্ষের ৫জি সক্ষমতার একটি প্রদর্শনী। হুয়াওয়ে ৫জি প্রযুক্তিতে স্বচ্ছ ও উন্মুক্তভাবে বিনিয়োগ চালিয়ে যাবে এবং শেনজেন টেলিকম ও ইন্টারকন্টিনেন্টাল শেনজেনের সাথে মিলে ৫জি স্মার্ট হোটেল নির্মাণের জন্য নির্ভরযোগ্য ৫জি অবকাঠামো তৈরি করবে। আমরা আন্তরিকভাবে আরও শিল্প অংশীদারদেরকে এই উদ্যোগের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সবাই একসাথে একটি সমৃদ্ধ ৫জি ইকোসিস্টেম গড়ে তুলতে পারি।”

    শেনজেন ওসিটি হোটেল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার গোল্ডেন সান বলেছেন, “এই হোটেল সর্বদা অতিথিদের অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেহেতু ভোক্তাদের খরচ ক্রমেই বাড়ছে, তাই গ্রাহকরা উচ্চ মান এবং সেবা আশা করছে। অতিথিরা সব সময় নতুন জিনিস এবং নতুন অভিজ্ঞতা আশা করে। শেনজেন টেলিকম এবং হুয়াওয়ের সাথে যৌথ উদ্যোগটি এই হোটেলের জন্য নতুন নরুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে। উন্নত প্রযুক্তির উপর ভিত্তি করে এখন আমরা আমাদের ভবিষ্যতের পরিকল্পনা ও সে অনুযায়ী কাজ করতে পারবো। ইন্টারকন্টিনেন্টাল শেনজেনে ৫জি এক্সপেরিয়েন্স জোন দেখতে আমরা অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কারণ আমাদের তিন অংশীদারদের জন্যই ৫জি হোটেল গড়ে তুলতে এই পদক্ষেপ একেবারে প্রথম। অন্যদিকে, আমরা ৫জি প্রযুক্তি প্রবর্তন করে স্মার্ট হোটেল এবং ডিজিটাল হোটেল রূপান্তরকে নিশ্চিত করতেও আশা করি। আমরা হোটেলের বিভিন্ন বিষয়ে ৫জি-র আরও ব্যাপক প্রয়োগ করতে শেনজেন টেলিকম ও হুয়াওয়ের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক। আমরা আশা করি আমাদের অভিজ্ঞতা হোটেল শিল্প ও পর্যটনকে ডিজিটাল করতে সহায়তা করবে।”

    “শেনজেন টেলিকমের কাছে ইন্টারকন্টিনেন্টাল শেনজেন হলো অত্যন্ত সম্মানজনক একটি গ্রাহক। প্রচুর ভিআইপি গ্রাহকের সংখ্যা, ব্যবহারকারীদের উচ্চমানের অভিজ্ঞতা, স্বল্প সময়ে সেবা প্রদান এবং সেরা মানের নির্মাণ পরিবেশ নিশ্চিত করে নেটওয়ার্ক স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।” চায়না টেলিকম-এর শেনজেন শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ফেং ওয়েই এসব কথা বলেন। তিনি আরও জানান, “হুয়াওয়ের যৌথ প্রচেষ্টায় শেনজেন টেলিকম মাত্র দুই দিনের মধ্যেই প্রথম তলায় ও ইন্টারকন্টিনেন্টাল শেনজেনের প্রেসিডেন্সিয়াল স্যুটগুলিতে ৫জি নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স জোন স্থাপন করেছে। এর ফলে আমরা জিবিপিএস মানের ডাউনলোডের অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরেছি এবং ৫জি-সমর্থিত হোটেল অ্যাপ্লিকেশন চালু করেছি যেগুলোতে বড় মানের ব্যান্ডউইথ এবং শর্ট ডিলে প্রযুক্তির দরকার হয়। ভবিষ্যতে আমরা পুরো হোটেলে ৫জি নেটওয়ার্ক সরবরাহ করবো এবং ইন্টারকন্টিনেন্টাল শেনজেন ও হুয়াওয়ে মিলে একসাথে বিশ্বব্যাপী ৫জি পাঁচ-তারকা হোটেলগুলির জন্য অনুসরণীয় মানদণ্ড তৈরি করবো।”

    ইন্টারকন্টিনেন্টাল শেনজেন হলো চীনের প্রথম স্প্যানিশ ঘরানার বিলাসবহুল ব্যবসায়িক হোটেল। এটি শীর্ষস্থানীয় ও বৈশ্বিক ইভেন্টগুলোর জন্য একটি বড় অংশীদার। পুরো বছর জুড়ে ইন্টারকন্টিনেন্টাল শেনজেন তার সৃজনশীলতা, মননশীল পরিবেশ ও বিশেষায়িত পরিসেবার জন্য অনেক আন্তর্জাতিক ও দেশীয় হোটেল ইন্ডাস্ট্রি পুরষ্কার জিতেছে। প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শেনজেন টেলিকম ও হুয়াওয়ে যৌথভাবে হোটেলের প্রথম তলায় এবং প্রেসিডেন্সিয়াল স্যুটগুলোতে ৫জি ডিজিটাল ইনডোর সিস্টেম স্থাপন করেছে। হোটেল লবিতে অতিথিরা ৫জি ডাউনলোড ও আপলোডের জন্য তাদের সিপিই বা স্মার্টফোনের মাধ্যমে ৫জি নেটওয়ার্কে ঢুকতে পারবেন। ৫জি সম্বলিত বুদ্ধিমান রোবটগুলোর মাধ্যমে অতিথিদের তথ্য সংগ্রহ করা, গন্তব্য নির্দেশিকা দেওয়া ও পণ্য সরবরাহের মাধ্যমে হোটেল পরিসেবার মান আরও উন্নত হবে। নতুন নেটওয়ার্কে আচ্ছাদিত রাষ্ট্রীয় স্যুটগুলো অতিথিদের ক্লাউড ভিআর রোয়িং মেশিন, ক্লাউড গেমস ও ফোর-কে মানের চলচ্চিত্রের মতো ৫জি হোটেল পরিসেবা প্রদান করবে। এই অনুষ্ঠানের জন্য নির্মিত এক্সপেরিয়েন্স জোনটি ছিল বিশ্বের দ্রুততম মোবাইল ডাউনলোড ও একটি অনন্য বহুমুখী টেলিযোগাযোগ ও অতিথি বিনোদন অভিজ্ঞতার বৈশিষ্ট্যযুক্ত।

    ফাইভজি হুয়াওয়ে
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকুমিল্লায় শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো
    Next Article চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিপিও সামিট বাংলাদেশ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.