Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » পিন্টারেস্টে নতুন প্রধান নির্বাহী বিল রেডি
    খবর

    পিন্টারেস্টে নতুন প্রধান নির্বাহী বিল রেডি

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : পিন্টারেস্ট ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাচ্ছেন গুগলের বাণিজ্য ও লেনদেন বিভাগের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা বিল রেডি। বর্তমান প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা বেন সিলবারম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

    ৪২ বছর বয়সী রেডি গুগল ছাড়াও পেপালের নেতৃস্থানীয় পদে কাজ করেছেন। অন্যদিকে, পিন্টারেস্টের সিইও হিসেবে দায়িত্ব পালন করা সিলবারম্যানের ১২ বছর মেয়াদের ইতি টানলো রেডির নিয়োগ। ২০১০ সাল থেকেই সহ-প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

    তবে একেবারেই পিন্টারেস্ট ছেড়ে যাচ্ছেন না সিলবারম্যান। ৩৯ বছর বয়সী সিলবারম্যান শীঘ্রই নতুন তৈরি করা পদ নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন এবং পরিচালনা পর্ষদে তার জায়গা ধরে রাখবেন।

    এদিকে, পিন্টারেস্ট সিইও’র সরে দাঁড়ানোর খবর আসার পর মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে নয় শতাংশ। রয়টার্সের খবরে বলা হয়, বিজ্ঞাপন ভিত্তিক ব্যবসায়িক মডেলের চেয়ে ই-কমার্স উদ্যোগেই বেশি জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

    উল্লেখ্য, বর্তমানে পিন্টারেস্টে ৪৩ কোটির বেশি সক্রিয় মাসিক গ্রাহক রয়েছে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএডিসের লার্ভা খুঁজতে অত্যাধুনিক ড্রোন
    Next Article গ্রামীণ টেলিকমের কাছে ক্ষতিপূরণের তালিকা চেয়েছেন হাইকোর্ট

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.