Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » আকর্ষণীয় অফারে দারাজে মিলছে টেকনোর স্পার্ক গো এর নতুন ভ্যারিয়েন্ট
    খবর

    আকর্ষণীয় অফারে দারাজে মিলছে টেকনোর স্পার্ক গো এর নতুন ভ্যারিয়েন্ট

    July 17, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এর ভক্ত ও ব্যবহারকারীদের সবসময় এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় টেকনো নিয়ে এসেছে আরেকটি চমক।

    সম্প্রতি ব্রান্ডটি স্পার্ক গো ২০২৪ লাইনআপ থেকে নতুন একটি ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজে পাওয়া যাচ্ছে নতুন এই ভ্যারিয়েন্ট। ৩জিবি র‌্যাম সম্বলিত নতুন ভ্যারিয়েন্টটি আগ্রহীরা আপাতত শুধুমাত্র দারাজ থেকে বিশেষ অফারে ক্রয় করতে পারবেন।

    টেকনো ব্যবহারকারীরা আগামী ২০ জুলাই পর্যন্ত দারাজ থেকে অবিশ্বাস্য মূল্যে কিনতে পারবেন এই ফোন। স্পার্ক গো ২০২৪- এর ৪জিবি ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। লঞ্চের পর থেকেই টেকপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে আগের ভ্যারিয়েন্টটি। এই ফোনের জনপ্রিয়তার কথা বিবেচনায় নিয়ে এবং ভক্তদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ব্র্যান্ডটি এই (৩+৬৪জিবি) ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে।

    দারাজে বিশেষ অফার চলাকালীন সময়ে ক্রেতারা আকর্ষণীয় মূল্যে মাত্র ৯,৪৯৯ টাকায়, এই ফোনটি ক্রয় করার সুযোগ পাবেন। সাথে থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা।

    এই ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, টাইপ-সি কানেক্টিভিটি এবং ৯০ হার্জ ৬.৬’’ হোল স্ক্রীন। ফলে ব্যবহার করার সময় পাওয়া যাবে খুবই মসৃণ অনুভূতি। চমৎকার টেক্সচার এবং স্লিম বডির সমন্বয়ে তৈরি মিনিমালিস্ট স্কয়ার শেপ ডিজাইন এই ফোনকে করে তুলেছে আরও বেশি সুন্দর ও স্টাইলিশ। সাথে আছে ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেনডেবল (সম্প্রসারণযোগ্য) স্টোরেজ সুবিধা।

    এছাড়া, ফটোপ্রেমীদের জন্য এই ডিভাইসে আছে ১৩ মেগাপিক্সেল এইচডিআর পোর্ট্রেট ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নিজের আনন্দময় মুহূর্ত এবং প্রাণচঞ্চল উচ্ছল হাসি ক্যামেরাবন্দী করে রাখতে দ্রুত দারাজ থেকে কিনে নিন টেকনো স্পার্ক গো ২০২৪।

    সাধ ও সাধ্যের সমন্বয় করার এক্ষুনি সময়, স্পেশাল অফারের সাথে সেভিংস করার সুযোগ। আর এই কাজটিই আপনি করতে পারেন দারাজ থেকে এই ডিভাইসটি কেনার মাধ্যমে। উল্লেখ্য, টেকনো ব্যবহারকারীরা নতুন এই ভ্যারিয়েন্টটি ২০ জুলাইয়ের পর থেকে দেশব্যাপী যেকোনো আউটলেট থেকে রিটেইল মূল্যে কিনতে পারবেন।

    টেকনো মোবাইল টেকনো স্পার্ক গো ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleফোন রিপেয়ারে খরচ বাঁচান ৬০% পর্যন্ত, উপভোগ করুন ফ্রি সার্ভিস
    Next Article অনির্দিষ্ট কালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.