Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » গ্রাহকদের জন্য উদ্ভাবনী এইচআর সমাধান আনলো বাংলালিংক ও এসবিজনেস
    খবর

    গ্রাহকদের জন্য উদ্ভাবনী এইচআর সমাধান আনলো বাংলালিংক ও এসবিজনেস

    May 14, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর সফটওয়্যার প্রতিষ্ঠান এসবিজনেস.এক্সওয়াইজেড যৌথভাবে বাজারে নিয়ে এসেছে মোবাইল-ভিত্তিক উদ্ভাবনী এইচ আর সমাধান ডিজিগো। এই যৌথ উদ্যোগের মাধ্যমে, বাংলালিংক ও ডিজিগো বাংলালিংক-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকদের মধ্যে ডিজিগো-এর সফল সূচনা নিশ্চিত করবে।
    এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর চিফ পিপল অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। সম্প্রতি বাংলালিংক-এর কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
    এইচআর ব্যবস্থাপনার প্রচলিত ধারণা পাল্টে একগুচ্ছ সহজে ব্যবহারযোগ্য টুলস ও ফিচার নিয়ে এসেছে ডিজিগো যা মোবাইল ডিভাইস-এ ব্যবহারযোগ্য। এছাড়াও সমন্বিত ও দক্ষ এন্টারপ্রাইজ এইচআর ব্যবস্থাপনার জন্য কর্মীদের উপস্থিতি অনুসরণ, ছুটি ব্যবস্থাপনা, কর্মক্ষমতা মূল্যায়ন ও বেতন প্রক্রিয়াকরণ ডিজিগো-এর মাধ্যমে সম্ভব।
    বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন বলেন, “এই যৌথ উদ্যোগটি বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহকদের এইচআর ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ডিজিগো-এর মাধ্যমে, আমাদের বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকরা এইচআর কার্যক্রমকে আরও দক্ষতার সাথে পরিচালনা জন্য মোবাইল প্রযুক্তিকে কাজে লাগাতে পারবেন। এই উদ্ভাবনী সেবার মাধ্যমে আমরা বাংলালিংক-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকদের জন্য বাড়তি কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী।”
    সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর চিফ পিপল অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক বলেন, “এই কৌশলগত চুক্তির ফলে বাংলালিংক ও ডিজিগো অত্যাধুনিক এইচআর সমাধানের সর্বোচ্চ সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়িক উদ্যোগুলোর প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা মেটাতে পারবে। বাংলালিংক ও ডিজিগো যৌথভাবে এইচআর ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি করে একটি নতুন মাইলফলক তৈরি করবে।”
    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংক-এর হেড অফ বিটুবি আইসিটি সল্যুশন মো. রাশেদুজ্জামান পলাশ, বাংলালিংক-এর হেড অফ এসএমই মো. মাহামুদুল হাসান ও এসবিজনেস.এক্সওয়াইজেড – এর বিজনেস লিড ফাহাদ উদ্দিন।

    বাংলালিংক সব সময় নতুন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতার মান বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

    বাংলালিংক
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫ পাওয়া যাচ্ছে দেশজুড়ে
    Next Article এআই নির্ভর অটোফিল ফিচার আনলো এজ ব্রাউজার

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.