Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » জনগ‌ণের কা‌ছে ডি‌জিটাল সেবা পৌছা‌তে না পার‌লে ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মান করা সম্ভব নয় :মোস্তাফা জব্বার
    প্রশিক্ষণ

    জনগ‌ণের কা‌ছে ডি‌জিটাল সেবা পৌছা‌তে না পার‌লে ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মান করা সম্ভব নয় :মোস্তাফা জব্বার

    April 1, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    জনগ‌ণের কা‌ছে ডি‌জিটালই সেবা পৌছা‌তে না পার‌লে ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মান করা সম্ভব নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডাক, টে‌লি‌যোগা‌যোগ ও তথ্যপ্রযু‌ক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

    ‌সোমবার রা‌তে গাজীপু‌রে টে‌লি‌যোগা‌যোগ স্টাফ ক‌লে‌জের ৬৮তম বু‌নিয়া‌দি প্র‌শিক্ষণ কো‌র্সের উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা ব‌লেন।

    প্রযু‌ক্তি গ্রহ‌ণে বাংলা‌দেশ তিনশ ২৪ বছর পি‌ছি‌য়ে ছিলো উ‌ল্লেখ ক‌রে মোস্তাফা জব্বার ব‌লেন, আগামী দি‌নে প্রযু‌ক্তি গ্রহ‌ণে কোনভা‌বেই অব‌হেলা করার বা ব‌সে থাকার কোন সু‌যোগ নেই।

    ‌তি‌নি ব‌লেন, টু‌জি, থ্রিজি ও ফোরজি চালু করার ক্ষে‌ত্রে বি‌শ্বের অন্য দেশ থে‌কে বাংলাদেশ এ‌তো‌দিন পি‌ছি‌য়ে ছিল। কিন্তু বি‌শ্বের অ‌নেক দেশ ফাইভজি চালু করার ব্যাপা‌রে যেখা‌নে এখ‌নো চিন্তাই ক‌রে‌নি, সেখানে বাংলাদেশ ফাইভ‌জি’র সফল পরীক্ষা সম্পন্ন ক‌রে‌ছে। ফাইভজি চালুর ক্ষে‌ত্রে বাংলা‌দেশ কোনভা‌বেই এক‌দিনও পি‌ছি‌য়ে থাক‌বে না। বর্তমা‌নে ফোরজি চালু করার জন্য যে ধর‌নের নেটওয়ার্ক স্থাপন করা হ‌চ্ছে তা দি‌য়ে আগামীতে ২০২১ ‌থে‌কে ২০২৩ সা‌লের ম‌ধ্যে ফাইভজি প্রযু‌ক্তি প্রচলন করা সম্ভব হ‌বে ব‌লেও জানান মোস্তাফা জব্বার। আর তখন ইন্টার‌ে‌টের গ‌তি হ‌বে ২০ জি‌বি‌পিএস। যা দি‌য়ে অসাধ্য সাধন কর‌তে সক্ষম হ‌বে ‌দে‌শের তরুণ প্রজন্ম।

    প্র‌শিক্ষনার্থী‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, সরকা‌রের ২ হাজার ৭শ ৬০ টি সেবা ডি‌জিটাল করা দরকার, এর ম‌ধ্যে নয়শ‌টি সেবা জনগ‌নের কা‌ছে পৌ‌ছে দেওয়ার লক্ষ্য নি‌য়ে কাজ কর‌ছে সরকার। সরকা‌রি সকল সেবা ডি‌জিটাই‌জেশন করা সম্ভব হ‌লে টে‌বি‌লের নিচ দি‌য়ে ঘুষ নেওয়ার প্রবণতাও ক‌মে আস‌বে ব‌লেও দাবী ক‌রেন ডাক, টে‌লি‌যোগা‌যোগ ও তথ্যপ্রযু‌ক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

    প্র‌চলিত শিক্ষা ব্যবস্থায় প্রযু‌ক্তিগত শিক্ষার প্রচলন না করায় সাধারণ শিক্ষায় শি‌ক্ষিত তরু‌ণদের সংখ্যা বাড়‌ছে। ত‌বে প্র‌য়োজ‌নের তুলনায় প্রযু‌ক্তি শিক্ষায় শি‌ক্ষিত তরু‌ণ‌দের সংখ্যা বাড়‌ছে না। ‌তি‌নি জানান, এজন্য আমা‌দের প্রথম প্র‌চেষ্টা হ‌চ্ছে সরকার‌কে ডি‌জিটাল করার পাশাপা‌শি প্রযু‌ক্তিগত শিক্ষায় শি‌ক্ষিত তরু‌ণদের সংখ্যা বাড়া‌নো।

    তিনি আরো বলেন, বাংলাদেশে মোবাইল ফো‌নের মাধ্য‌মে কোন রকম কাগজ পত্র ছাড়াই  প্রতি মাসেই এক হাজার ২৫ কো‌টি টাকা লেন‌দেন হয়।  ভবিষ্যতে এর ব্যবহার আরো বাড়বে বলেও জানান তিনি।

    তি‌নি আ‌রো ব‌লেন, সারা পৃথিবীর ম‌ধ্যে বাংলা‌দেশই প্রথম ডি‌জিটাল রাষ্ট্র প্র‌তিষ্ঠার ঘোষণা দি‌য়ে‌ছে। এখন বি‌শ্বের অন্য দেশগু‌লো ডি‌জিটাল রাষ্ট্র প্র‌তিষ্ঠার জন্য বাংলা‌দেশ‌কে অনুসরণ কর‌ছে ব‌লেও দাবী ক‌রেন মোস্তাফা জব্বার।

    টে‌লি‌যোগা‌যোগ স্টাফ ক‌লে‌জের মহাপ‌রিচালক খান আতাউর রহমান এর সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে অন্যা‌ন্যের ম‌ধ্যে ডাক ও টে‌লি‌যোগা‌যোগ বিভা‌গের অ‌তি‌রিক্ত স‌চিব (ডাক) ‌মো: মু‌হিবুর রহমান বক্তব্য রা‌খেন।

    তথ্য প্রযু‌ক্তি‌কে কা‌জে লা‌গি‌য়ে সততা ও নিষ্ঠার সা‌থে নেতৃত্বের গুনাবলী বজায় রে‌খে প্র‌শিক্ষণ থে‌কে অ‌র্জিত জ্ঞান জনগ‌নের কল্যা‌ণে কাজ লাগা‌তে প্র‌শিক্ষনার্থী‌দের প্র‌তি আহবান জানান বক্তারা।

    টেলিকম টেলিযোগাযোগ স্টাফ কলেজ ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রশিক্ষণ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডাক সেবা পৌঁছে দিতে সারাদেশে ১৪টি মেইল প্র‌সে‌সিং ও ল‌জি‌স্টিক সা‌র্ভিস সেন্টারের নির্মাণ কাজ শুরু
    Next Article ভিডিও স্ট্রিমিং সেবা নিয়ে এলো রবি ও বঙ্গ

    সম্পর্কিত নিবন্ধ

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    এবার দেশের শিক্ষকরাও পাবে জাপানি ভাষার প্রশিক্ষণ

    ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে: বিটিআরসি

    সৌরবিদ্যুতে নেটওয়ার্ক চালাতে ফ্লোসোলারের সঙ্গে বাংলালিংকের চুক্তি

    হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কলের লিংক তৈরি করে পাঠাবেন যেভাবে

    ১ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চায় জাপান

    ১৫ বছরে ৬৫ হাজার কোটি টাকা খরচ আইসিটিতে, বিশ্বমানে ভুটানের পেছনে

    রবির কর্মী ও এলিট গ্রাহকদের জন্য কোডার্সট্রাস্ট’র কোর্সে বিশেষ ছাড়

    ২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া

    ব্যবসায়িক উৎকর্ষ সাধনে একাউন্টেন্টদের নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত

    কক্সবাজারে চলছে ইন্টারনেট প্রকৌশলীদের সম্মেলন

    কাল থেকে শুরু বিডিনগ সম্মেলন

    বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ

    মিরপুরে ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু

    ডিআইইউ’র সাথে একাডেমিক ও কালচারাল সহযোগিতা সম্প্রসারণ

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.