Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » অত‌্যাধুনিক ফিচার সমৃদ্ধ ছয়টি ল্যাপটপ এনেছে আসুস
    কম্পিউটার

    অত‌্যাধুনিক ফিচার সমৃদ্ধ ছয়টি ল্যাপটপ এনেছে আসুস

    May 8, 2024
    ডুয়াল স্ক্রিনসহ অত‌্যাধুনিক ফিচারের ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে বিখ্যাত ব্র্যান্ড আসুস। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপগুলোর ঘোষণা দেয় তাইওয়ানিজ ল্যাপটপ ব্র্যান্ড আসুস।

    এই আয়োজনে মোট ছয়টি নতুন ল্যাপটপের প্রদর্শনী করা হয়। প্রতিটি ল্যাপটপে রয়েছে অত্যাধুনিক সব ফিচার সাথে সাম্প্রতিক কনফিগারেশন। আসুসের এই অভিনব সব ল্যাপটপে থাকছে এআই-রেডি ফিচার। আসুসের ২০২৪ সালের উন্মোচিত ল্যাপটপের মধ্যে অন্যতম আকর্ষণ আর বহুল প্রত্যাশিত ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও, এবং জেনবুক ১৪ ওলেড। আরো থাকছে নতুন গেমিং ল্যাপটপ আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬, স্ট্রিক্স স্কার ১৮ এবং স্ট্রিক্স জি১৬। জেনবুক ডুও ও জেনবুক ১৪ ওলেড দেশের বাজারে পাওয়া যাবে যথাক্রমে ২,৫২,০০০ টাকায়, ও ১,৬০,০০০ টাকায়। রিপাব্লিক অফ গেমারস জেফাইরাস সিরিজের ল্যাপটপ জি১৪ ও জি১৬ পাওয়া যাবে ২,৮০,০০০ থেকে ৩,৬২,০০০ টাকায়।  স্ট্রিক্স জি১৬ ও স্কার ১৮ পাওয়া যাবে যথাক্রমে ২,৫৬,০০০ ও ৫,৬০,০০০ টাকায়।

    আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, “বাংলাদেশে আসুসের ২০২৪ সালের নতুন ল্যাপটপগুলো আনতে পেরে আমরা আনন্দিত। আসুস বাংলাদেশ সবসময় নতুন কিছু আনার চেষ্টা করে। আমাদের ২০২৪ লাইনআপে আসুস এবং আরওজি–এই দু ধরনের ল্যাপটপে আছে বিশেষ সব ফিচার। আমরা বিশ্বাস করি এই ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা দিবে।”

    এছাড়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যক্তিবর্গ– ম্যানেজিং ডিরেক্টর এমডি রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার।

    বক্তব্যে আসুস সবসময় সময়ের সঙ্গে এর প্রযুক্তি আপডেট রাখে জানিয়ে জসিম উদ্দিন খন্দকার বলেন, একটি প্রসেসরে অযুত ট্রানজিস্টার দরকার হয়। এতে দাম বাড়ে। সেই ক্ষেত্রে দাম কমাতে এবং শক্তিমত্তায় এগিয়ে রাখতে আসুস এখন এআই ভিত্তিক প্রসেসর ব্যবহারে জোর দিয়েছে।

    অপরদিকে রফিকুল ইসলাম বলেন, আসুস ব্র্যান্ড বিষয়ে প্রযুক্তি সাংবাদিকরা আগে থেকেই জানেন। এখন ৪র্থ শিল্প বিপ্লবের পরিবর্তীত সময়ে তারা রিভিউ এর মাধ্যমে বিষয়টিকে গণমানুষের কাছে তুলে ধরবেন বলে আশা করি।

    এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের বাজারে আসা আসুসের নতুন ল্যাপটপগুলো সম্পর্কে:

    আসুস জেনবুক ডুওঃ

    ইন্টেল এর সর্বশেষ প্রজন্মের আল্ট্রা সিরিজ প্রসেসর “কোর আল্ট্রা ৯” ব্যবহার করা হয়েছে জেনবুক ডুও ল্যাপটপে। ল্যাপটপটির বিশেষ আকর্ষণ এর ডুয়াল-স্ক্রিন ডিসপ্লে যার দুটি ডিসপ্লেই ওলেড। ল্যাপটপটি রেজল্যুশন ৩কে এবং রিফ্রেশ রেট ১২০ হাটর্জ। মাল্টিটাস্কিং অর্থাৎ একইসাথে ভিন্ন ধরনের কাজ করার জন্য ল্যাপটপটি বেশি কার্যকরী। কাজের প্রোডাক্টিভিটি বাড়াতেও এই ল্যাপটপটি সক্ষম। প্রফেশনাল কাজের জন্য আরও সুবিধা দিতে ল্যাপটপটির সাথে রয়েছে ডিটাচেবল কীবোর্ড এবং  কিকস্ট্যান্ড। ল্যাপটপটির ওজন মাত্র ১.৩৫ কেজি এবং আকারে ১৪ ইঞ্চি।

    জেনবুক ১৪ ওলেডঃ

    জেনবুক ১৪ ওলেড ল্যাপটপে ব্যবহার করা হয়েছে আসুস লুমিনা ওলেড টাচস্ক্রিন। এর ডিসপ্লে দেয় উজ্জ্বল এবং দারুণ ভিউয়িং এক্সপেরিয়েন্স। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে আছে ইন্টেল কোর আল্ট্রা ৭ এর ১৫৫এইচ প্রসেসর। দৈনন্দিন কাজ এবং বিনোদন উভয় ক্ষেত্রেই ল্যাপটপটি ভালো পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। মাত্র ১.২ কেজি ওজনে হাল্কা ও সহজে বহনযোগ্য ল্যাপটপটির ব্যাটারি ৭৫ ওয়াটের। তাই দীর্ঘ সময় ধরে চার্জ ছাড়াই ব্যবহারে সক্ষম এই ল্যাপটপ।

    আরওজি জেফাইরাস  জি১৪ ও জি১৬ঃ

    গেম খেলা থেকে শুরু করে কন্টেন্ট তৈরি বা এডিটিং এর  কাজে সক্ষম শক্তিশালী ল্যাপটপ আরওজি সিরিজ। এ বছরের এআই-রেডি আরওজি সিরিজের ল্যাপটপে যোগ হয়েছে জেফাইরাস জি১৪ ও জি১৬। যথাক্রমে ১৪ ও ১৬ ইঞ্চির ল্যাপটপ দুটিতে থাকছে এমডি রাইজেন ৯ ও ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর। ল্যাপটপগুলো এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ থেকে ৪০৭০ জিপিইউ সহ দেশের বাজারে পাওয়া যাবে। নতুন এই জেফাইরাস সিরিজ এর উপরিভাগের “স্ল্যাশ লাইটিং” ডিজাইনটি প্রথমেই সবার নজর কাড়ে। দুটি ল্যাপটপে থাকছে ২.৫কে থেকে ৩কে রেজল্যুশন আর ১২০ থেকে ২৪০ হার্টজ এর নেবুলা ওলেড ডিসপ্লে।

    আরওজি স্ট্রিক্স জি১৬ঃ

    রিপাবলিক অফ গেমারস বা আরওজি সিরিজের স্ট্রিক্স জি১৬ ল্যাপটপটি ইস্পোর্টস অথবা প্রফেশনাল গেইমারদের জন্য বিশেষ ভাবে তৈরি। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে আছে ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই ৯ এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ জিপিইউ। এর ডিসপ্লে আকারে ১৬ ইঞ্চি। দারুণ সব ফিচারের এই ল্যাপটপটির হাই রিফ্রেশ রেট থাকায় এতে গেইম খেলা যাবে স্বাচ্ছন্দ্যে।

    আরওজি স্ট্রিক্স স্কার ১৮ঃ

    গেমিংয়ের জন্য বাজারের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ আরওজি স্ট্রিক্স স্কার ১৮। ১৮ ইঞ্চির এই ল্যাপটপটিতে থাকছে ৬৪ গিগাবাইট র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি। সর্বশেষ ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই ৯ প্রসেসরের সাথে থাকছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ জিপিইউ। এছাড়া গেমিং পারফরম্যান্সে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে সর্বোন্নত কুলিং টেকনোলজি।

    আসুসের ল্যাপটপগুলোতে আনা হয়েছে নতুনত্ব এবং ডিজাইন করা হয়েছে ল্যাপটপ ব্যবহারকারীদের আলাদা সব প্রয়োজন অনুযায়ী। প্রফেশনাল কাজ, দৈনন্দিন প্রয়োজন, কিংবা গেমিং– সব ধরনের উপযোগী ল্যাপটপ খুঁজে পাওয়া যাবে এই বছরে আসা আসুসের নতুন এই ল্যাপটপগুলোতে।

    আসুস আসুস বাংলাদেশ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleফিলিস্তিনের ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
    Next Article এআই নির্ভর সেরা নেটওয়ার্ক প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন: গ্রামীণফোন সিইও

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.