Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিডিনগের অষ্টাদশ সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে
    খবর

    বিডিনগের অষ্টাদশ সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে

    July 2, 2024
    ছবি : সৌজন্য
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    আগামী ১২-১৫ জুলাই, ২০২৪ বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা। এবারের সম্মেলনে বিডিনগের ১০ বছরপূর্তীও উদযাপন করা হবে। ইতোমধ্যে সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সম্মেলনে এক দিনের বিডিনগ সম্মেলন ও তিন দিনের টেকনিক্যাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের নেটওয়ার্ক সিকিউরিটি, সেগমেন্ট রাউটিং,  এবং এডভান্সড বিজিপি এবং আইএক্সপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

    বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করে আসছি আমরা। ১০ বছর আগে আমরা যখন এই সম্মেলন শুরু করেছি, তখনকার সাথে তুলনা করলে এখন আমাদের ইন্টারনেট প্রকৌশলীরা আরও অনেক বেশি দক্ষ। এই দক্ষ মানব সম্পদ তৈরিতে বিডিনগের অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে।

    আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এ প্রসঙ্গে বলেন, নিয়মিত বিডিনগ সম্মেলনের মাধ্যমে ইন্টারনেট খাতের সার্বিক উন্নয়নের পাশপাশি ধারাবাহিকভাবে দেশীয় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হচ্ছে। বিডিনগ সম্মেলনের মাধ্যমে তৈরী দক্ষ প্রকৌশলীগণ ইতোমধ্যে বিদেশে নিজেদের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে, আমরা আশাকরি যৌথভাবে আরও অধিক সংখ্যক প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধিতে আমরা অবদান রাখতে পারবো।

    বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুত বলেন, আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক এক্সপার্টরা একসাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে গত কয়েক বছর আমরা দেখছি আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

    আইএসপিএবি সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভুঁইয়া বলেন, এই সম্মেলনের মাধ্যমে তৈরী প্রকৌশলীরা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে নিরাপদে ইন্টারনেট সেবা প্রদানে ভূমিকা রাখছে। আমরা যত বেশি দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবো, আমাদের ইন্টারনেট ততবেশি নিরাপদ ও স্বাচ্ছন্দময় করতে পারবো।

    বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব বলেন, সম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে স্থানীয় প্রকৌশলীদের নিকট হতে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। গবেষণাপত্রগুলো বাংলাদেশে ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং এর মান উন্নয়নে সহায়তা করবে বলে আমরা আশা করছি।

    সম্মেলনের রেজিস্ট্রেশন ও পেপার সাবমিট সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bdnog.org/bdnog18 ওয়েবসাইটে।

    আইএসপিএবি কর্মশালা প্রশিক্ষণ বিডিনগ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্মার্ট বাংলাদেশ তৈরিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে-স্থানীয় সরকার মন্ত্রী
    Next Article এক বছরে ১০ লাখ উদ্যোক্তা বানাবে কাঞ্চন একাডেমি

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.