Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » মহাকাশ জয়ের স্বপ্নে মুখর ছোট্ট বিজ্ঞানীরা
    উদ্ভাবন

    মহাকাশ জয়ের স্বপ্নে মুখর ছোট্ট বিজ্ঞানীরা

    ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ
    August 3, 2026
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা: শিশুদের মহাকাশ সম্পর্কে জানার আগ্রহ, বৈজ্ঞানিক কৌতূহল এবং সৃজনশীল চিন্তাকে উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’। স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে এবং রাইজ আপ ল্যাবসের সহায়তায় অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশ নেয় ৬ থেকে ১৪ বছর বয়সী মহাকাশপ্রেমী শিশুরা।

    অনুষ্ঠানে প্রতিটি শিশু তাদের পছন্দের মহাকাশ-সম্পর্কিত একটি বিষয় নিয়ে প্রায় পাঁচ মিনিটের উপস্থাপনা করে। তাদের আলোচনায় উঠে আসে সৌরজগৎ, গ্রহ-নক্ষত্র, চাঁদ, মঙ্গল গ্রহ, রকেট প্রযুক্তি, মহাকাশচারীদের জীবন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS), স্যাটেলাইট, ব্ল্যাক হোল, ধূমকেতু, গ্রহাণু, মহাকাশ অনুসন্ধানের ইতিহাস, ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি এবং মহাকাশে মানব বসতির সম্ভাবনা।

    কয়েকজন শিশু নিজস্ব কল্পনা ও গবেষণার ভিত্তিতে ভবিষ্যতের মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অভিযানের পরিকল্পনা এবং পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান নিয়ে নিজেদের ভাবনাও তুলে ধরে। উপস্থাপনায় তারা ছবি, পোস্টার, মডেল ও বিভিন্ন ভিজ্যুয়াল উপকরণ ব্যবহার করে বিষয়গুলো আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলে।

    প্রতিটি উপস্থাপনার শেষে দর্শক, অভিভাবক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় শিশুরা। এর মাধ্যমে তারা নিজেদের জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং আত্মবিশ্বাসের পরিচয় দেয়। শিশুদের বৈজ্ঞানিক কৌতূহল, উপস্থাপনা দক্ষতা ও সৃজনশীল চিন্তা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

    পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিশুরা মহাকাশবিষয়ক নানা প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করে। পাশাপাশি একে অপরের উপস্থাপনা থেকে নতুন ধারণা শেখার এবং সমমনা বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

    আয়োজকরা জানান, এ মিট-আপের মূল লক্ষ্য শিশুদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো। পাশাপাশি তাদের কৌতূহল, গবেষণামনস্কতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তা বিকাশে উৎসাহ দেওয়া। একই সঙ্গে ভবিষ্যতের মহাকাশ বিজ্ঞানী, প্রকৌশলী ও মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    স্পেস ইনোভেশন ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ শুধু একটি উপস্থাপনা অনুষ্ঠান নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তা বিকাশের একটি প্ল্যাটফর্ম। এখানে শিশুরা নিজেদের ভাবনা প্রকাশ, নতুন বিষয় নিয়ে গবেষণা এবং বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য বিজ্ঞান ও মহাকাশ শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে

    ছোট্ট বিজ্ঞানীরা ফিউচার অ্যাস্ট্রোনটস মহাকাশ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএআই, ড্রোন ও সেমিকন্ডাক্টরে বাংলাদেশ-ওমানের নতুন অংশীদারত্ব?
    Next Article টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সম্পর্কিত নিবন্ধ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.