Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » রাতে বন্ধ হয়ে যাচ্ছে সাড়ে ২০ লাখ সিম
    খবর

    রাতে বন্ধ হয়ে যাচ্ছে সাড়ে ২০ লাখ সিম

    April 26, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্র‌তি‌বেদক, ২৬ এ‌প্রিল, ২০১৯ :  এক পরিচয়পত্রে ১৫টির বেশি নিবন্ধিত সিম আজ মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

    সেই হি‌সে‌বে বন্ধ হ‌য়ে যা‌বে ২০ লাখ ৪৯ হাজার ৯২৭টি সিম। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা হতে সিমগুলো বন্ধ করা শুরু হবে। এর ৬ ঘন্টার মধ্যেই এই বিপুল পরিমাণ সিমে আর সংযোগ থাকবে না।  

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র চেয়ারম্যান জহুরুল হক টেক‌জোন‌ টি‌ভি‌কে জানান, টেলিযোগাযোগ খাতে আরও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তা‌দের এই পদক্ষেপ। 

    সংস্থাটির কর্মকর্তারা জানান, ইতোমধ্যে অপারেটরগুলো ১৫ টির বেশি সিম থাকা গ্রাহকদের জানিয়েছে যে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।  

    এদিকে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এই সিম বন্ধে আরও সময় চাইছে। সংগঠনটি বলছে, অনেক গ্রাহকের সিম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের লেনদেনে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসহ বিভিন্ন জরুরি সেবায় রয়েছে। এ জন্য ২৬ জুন পর্যন্ত সময় চাইছেন তারা, যাতে গ্রাহকরা কোনো অসুবিধায় না পড়ে।  

    এই ২৬ এপ্রিলের শুরুতে সিমগুলো বন্ধ করতে বেশ কিছুদিন আগেই সংশ্লিষ্ট অপারেটরদের নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। 

    বিটিআরসির তথ্যে দেখা যায়, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের নিয়ম মানা হয়নি অন্তত এক লাখ জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে।

    অবশ্য এর আগে অপারেটরদের সঙ্গে এক বৈঠকে বিটিআরসি তাদের সিদ্ধান্তের কথা জানায়।

    সেই সিদ্ধান্ত অনুসারে অপারেটরগুলোকে এসব সিম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়। এরপর গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে অপারেটরগুলো।  

    এই প্রক্রিয়ায় ১০ মে থেকে অপারেটররা বিটিআরসির সঙ্গে মিলে নিয়মিত পর্যালোচনার মাধ্যমে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে  ১৫টির ওপর যে কয়কটি সিম আসবে তা কমিয়ে আনবে।

    ২০১৭ সালে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে সিম নিবন্ধন এবং বায়োমেট্টিক ভেরিফিকেশন করা হলে তখন এক পরিচয়পত্রের বিরপীতে কত সিম থাকবে সেটির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

    নিবন্ধন এবং বায়োমেট্টিক ভেরিফিকেশন শেষে সেই সংখ্যা ১৫টি বেধে দেওয়া হয়। পরে দেখা যায়, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির ওপরে নিবন্ধন করা সিমের সংখ্যা যোগ করলে তা ৩০ লাখ পেরিয়ে যায়।

    এ পর্যায়ে গ্রাহকদেরকে বাছাই করে সিম সংখ্যা নামিয়ে আনার কথা বলা হলেও মাত্র তিন লাখের কিছু বেশি সিম বন্ধ করে অপারেটরগুলো।

    এখন বিটিআরসি যেহেতু এর মধ্যে ‘সেন্ট্রাল বায়োমেট্টিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম’ তৈরি করেছে এবং সেখানে সবগুলো অপারেটর যুক্ত আছে তাই  এখন অতিরিক্ত সিম কমিয়ে ফেলার এই পদক্ষেপ।

    গ্রাহকরা কার নামে কত সিম নিবন্ধন করা রয়েছে তা গ্রাহক চাইলেও *১৬০০১# ডায়াল করে নিজের জাতীয় পরিচয়পত্রের শেষ চার ডিজিট পুশ করে জেনে নিতে পাররেন।

    বিটিআরসির দেওয়া নির্দেশনায় বন্ধ হতে যাওয়া সিমের তালিকায় গ্রামীণফোনের চার লাখ ৬১ হাজার ২৬১, টেলিটকের চার লাখ ৮৭ হাজার ৮৯২টি, বাংলালিংকের চার লাখ ৫৫ হাজার৮৩১, রবির চার লাখ ১৯ হাজার ২০২ এবং এয়ারটেলের ২ লাখ ২৫ হাজার ৭৪১ সিম রয়েছে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে শোরুম ভিত্তিক ব্যবসা : জব্বার
    Next Article চট্টগ্রামে শুরু হয়েছে বিডিনগের দশম সম্মেলন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.