Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » শব্দসহ ভিডিও তৈরির এআই টুল তৈরি করেছে মেটা, তবে…
    আন্তর্জাতিক

    শব্দসহ ভিডিও তৈরির এআই টুল তৈরি করেছে মেটা, তবে…

    October 10, 2024
    মুভি জেন নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল তৈরি করেছে মেটা | রয়টার্স
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: লিখিত প্রম্পটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরির সুযোগ দিতে ‘মুভি জেন’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল তৈরি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

    এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, টুলটি দিয়ে লিখিত প্রম্পটের সাহায্যে শব্দসহ ভিডিও তৈরি করা যায়। এর ফলে নির্দিষ্ট কোনো ঘটনা বা স্থানের বর্ণনাসহ সম্ভাব্য দৃশ্যের বর্ণনা লিখে দিলেই সে অনুযায়ী শব্দসহ ভিডিও তৈরি করে দেবে টুলটি। টুলটি দিয়ে বিভিন্ন দৃশ্যের সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সংগীত তৈরির পাশাপাশি চাইলে যেকোনো ভিডিও সম্পাদনাও করা যাবে।

    মেটার তথ্যমতে, মুভি জেন টুলটির মাধ্যমে সর্বোচ্চ ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও এবং সর্বোচ্চ ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের অডিও তৈরি করা যাবে। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির সুযোগ থাকায় টুলটি দিয়ে সহজেই রিলস, ছোট আকারের বিজ্ঞাপন তৈরি করে অনলাইনে প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে মুভি জেন টুলটি রানওয়ে, ওপেনএআই, ইলেভেনল্যাবস ও ক্লিং–এর এআই টুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

    এআই ব্যবহার করে ভুয়া দৃশ্য তৈরি করে গুজব ছড়ানোর শঙ্কা থাকায় টুলটি এখনই সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে মেটা। বিভিন্ন নিরাপত্তাসুবিধা যুক্ত করে আগামী বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে টুলটি যুক্ত হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

    এআই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিডিও
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleনানা কাজে এআইয়ের সাধারণ ব্যবহার যেমন
    Next Article ডেটা সেন্টারে দেড় হাজার কোটি টাকা গচ্চা

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.