Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ এবার টফি অ্যাপে
    খবর

    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ এবার টফি অ্যাপে

    July 1, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক  : বাংলাদেশের একটি শীর্ষ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি তে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ। দ্বিতীয় টেস্ট, তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে দেখা যাবে টফি অ্যাপে। টফি এই ক্রিকেট সিরিজের একমাত্র ডিজিটাল সম্প্রচারকারী।

    বর্তমানে টফি-তে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি রাত ৮:০০ টায় সরাসরি প্রচারিত হচ্ছে। টেস্ট ম্যাচটি শুরু হয়েছিল ২৪ জুন। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ২, ৩ এবং ৭ জুলাই রাত ১১:৩০ টায় সরাসরি দেখা যাবে। এরপর তিনটি ওডিআই ম্যাচ যথাক্রমে ১০, ১৩ এবং ১৬ জুলাই সন্ধ্যা ৭:৩০ টায় সরাসরি দেখা যাবে। উক্ত সময়সূচী বাংলাদেশ স্থানীয় সময়ের জন্য প্রযোজ্য।

    লাইভ স্পোর্টস দেখার জন্য টফি অ্যাপে নির্দিষ্ট চ্যানেল রয়েছে। দর্শকরা এই চ্যানেলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ সরাসরি দেখতে পারবেন। চ্যানেল লিঙ্কঃ  https://toffeelive.page.link/wi-vs-ban-2nd-test

    টফি-এর ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, “বাংলালিংক টফি-এর মাধ্যমে বছর জুড়ে দর্শকদের জন্য লাইভ স্পোর্টস এর আয়োজন নিয়ে আসতে চায়। এখন দর্শকরা দ্রুততম ফোর জি  ইন্টারনেটের সাথে যে কোন জায়গা থেকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারবেন।“

    তিনি আরও বলেন, “প্রথম বাংলাদেশী ইউজার জেনারেটেড কন্টেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্ম হিসেবে টফি প্রতিনিয়ত বিভিন্ন কনটেন্ট যুক্ত করছে। ইতোমধ্যে তুর্কি ড্রামা সিরিজের একটি বিশাল দর্শক গোষ্ঠী রয়েছে টফি অ্যাপে। এছাড়াও আমাদের প্রথম মৌলিক সিনেমা ‘মৃধা বনাম মৃধা’-এর ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের প্ল্যাটফর্মের জন্য শীঘ্রই আরও মানসম্মত কনটেন্ট নিয়ে আসতে অনুপ্রাণিত করেছে।”

    টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। কিছু কনটেন্ট দেখা যাবে টফি-এর ওয়েবসাইট থেকেঃ https://toffeelive.com

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে
    Next Article সেলেক্সট্রার যেকোনও পণ্য নগদ দিয়ে কিনলেই ক্যাশব্যাক

    সম্পর্কিত নিবন্ধ

    দেশে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.