Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিবে আইটেল এস২৪
    খবর

    স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিবে আইটেল এস২৪

    May 29, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: গ্লোবাল শীর্ষস্থানীয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন আরও একটি স্মার্টফোন আইটেল এস২৪। ব্যবহারকারীদের সাশ্রয়ী দামে উচ্চমানের ইলেকট্রনিক পণ্য দেবার প্রতিশ্রুতি অনুযায়ী এবার তারা তাদের সর্বশেষ উদ্ভাবন নতুন স্মার্টফোন আইটেল এস২৪ লঞ্চের ঘোষণা দিয়েছে কক্সবাজারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে। প্রযুক্তিপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে নতুন এই স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী হেলিও জি৯১ প্রসেসর এবং কালার চেইঞ্জিং প্রযুক্তিসহ আরো ইনোভেটিভ ফিচার।

    “আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা” ট্যাগলাইনে আসা আইটেল এস২৪ ব্যবহারকারীদের দিবে ক্রিস্টাল ক্লিয়ার ছবি যেকোনো সময়, যেকোনো জায়গায়। অসাধারণ ক্যামেরা পারফরম্যান্সের জন্য স্যামসাং এইচএম৬ আইসোসেল সেন্সরের কৃতিত্ব রয়েছে; যেখানে প্রথমবারের মতো ন্যানো পিক্সেল প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া একসঙ্গে নয়টি পিক্সেল একত্র করা হয়েছে, আর এই সেন্সরটি কম আলোতে আরও বেশি আলো ধারণ করে এবং রাতের দৃশ্যগুলোতে স্বচ্ছতা বাড়ায়, চ্যালেঞ্জিং পরিবেশেও অসাধারণ সব ছবি নিশ্চিত করবে। এছাড়াও, আইটেল এস২৪ স্মার্টফোনে রয়েছে ৩ এক্স ইন-সেন্সর জুম, যার কারণে ব্যবহারকারীরা দূর থেকে ছবি-ভিডিও সহজে ধারণ করতে পারবে। আইটেল এস২৪-এ রয়েছে সুপার পাওয়ার্ড মিডিয়াটেক-এর হেলিও জি৯১ প্রসেসর, যা ডেইলি ব্যবহার, মাল্টি-টাস্কিং, ভিডিও ধারণ এবং গেমিংয়ের জন্য দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করবে। স্মার্টফোনে আরো রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম (৮জিবির র‍্যাম + *৮ জিবি মেমরি ফিউশন)।

    এই স্মার্টফোনের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো কালার চেইঞ্জিং প্রযুক্তি যা রোদের আলো বা ইউভি লাইটের সংস্পর্শে এলে ফোনটির কালার চেইঞ্জ করবে। আইটেল এস২৪ দুইটি রঙে বাজারে এসেছে একটি হলো ডউন হোয়াইট এবং অন্যটি স্ট্যারি ব্ল্যাক এর মধ্যে ডউন হোয়াইট ভ্যারিয়েন্ট কালার চেইঞ্জিং প্রযুক্তি সম্বলিত। মাল্টিমিডিয়াতে ভালো অভিজ্ঞতা দিতে এই ফোনে রয়েছে ডুয়াল ডিটিএস স্টেরিও স্পিকার পাশাপাশি ৯০ হার্জ ৬.৬ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে। ৫০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, এআই স্মার্ট চার্জ এবং বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। সিকিউরি সেকশনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে রয়েছে এনএফসি সাপোর্ট।

    কক্সবাজারে এস২৪ লঞ্চিং ইভেন্টে ‘আই স্মার্ট ইউ’টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক জানান, আইটেল সাশ্রয়ী মূল্যে হাই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, আইটেল এস২৪ লঞ্চ করা হয়েছে এবং এটি বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

    দুর্দান্ত সব ফিচারের আইটেল এস২৪ স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

    আইটেল এস২৪ স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅবৈধ আইএসপির বিরুদ্ধে বিটিআরসির অভিযান, সরঞ্জামাদি জব্দ
    Next Article লাখ টাকার ফাইভজি স্মার্টফোন এনেছে অনার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.